শনিবার, জুলাই ১৮, ২০২৬
26.6 C
Dhaka

২৬০০ মেগাহার্টজের স্পেকট্রাম ব্যবহারে রবি’র ৪জি আগের চেয়ে শক্তিশালী

৫ কোটি ৭৬ লাখ গ্রাহকের আস্থায় কর পরবর্তী মুনাফা ১০৬ কোটি টাকা

রবি’র দেশব্যাপী বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্কের প্রতি গ্রাহকের আস্থা প্রতিনিয়তই বাড়ছে। এই অব্যাহত আস্থার কারণে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং মুনাফার ধারা অব্যাহত রেখেছে রবি আজিয়াটা লিমিটেড। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

সদ্য সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০২৩) রবি আজিয়াটা লিমিটেডের রাজস্ব আয় রেকর্ড করেছে, যা ২ হাজার ৫৪৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময়ে ১০৬ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা করেছে কোম্পানিটি। ২৬০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে রবি’র ৪জি এখন আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এ জন্য তৃতীয় প্রান্তিকে ৩৭৪ কোটি ৫০ লাখ টাকা মূলধনী বিনিয়োগ করেছে কোম্পানিটি।

আলোচ্য প্রান্তিকে ৪৬ দশমিক ৮ শতাংশ মার্জিনসহ রবি’র আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং এমোর্টাইজেশন (ইবিআইটিডিএ) ১ হাজার ১৮৯ কোটি ৭০ লাখ টাকা দাঁড়িয়েছে। ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক ২০ টাকা অথবা ২০ পয়সা। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে ১ হাজার ৩৬৩ কোটি ৬০ লাখ টাকা, যা রবির ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে অর্জিত আয়ের ৫৩ দশমিক ৬ শতাংশ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১২ লাখ গ্রাহক যুক্ত করার পর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৬ লাখে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ। এই প্রান্তিকে রবি নেটওয়ার্কে মোট ১১ লাখ ডেটা ব্যবহারকারী যুক্ত হয়ে ডেটা ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ৪২ লাখে উন্নীত হয়েছে, যা রবির মোট গ্রাহকের প্রায় ৭৬ দশমিক ৮ শতাংশ।

নেটওয়ার্কে ১৮ লাখ ফোরজি গ্রাহক যুক্ত করার পর, রবি’র ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখে পৌঁছেছে; যা মোট গ্রাহকের ৫৯ শতাংশ। ডেটা ব্যবহারকারীর ৭৬ দশমিক ৮ শতাংশ ফোরজি গ্রাহক। এই প্রান্তিকে রবি’র ডেটা গ্রাহকরা প্রতি মাসে গড়ে ৬ দশমিক ৬৭ জিবি ডেটা ব্যবহার করেছেন। এ সময়ে রবি’র মোট রিচার্জের ৪৬ শতাংশ ডিজিটালভাবে সম্পন্ন হয়েছিল।

ব্যবসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে রবি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), রাজীব শেঠি বলেন, “নেটওয়ার্ক উন্নয়নে ক্রমাগত বিনিয়োগের ফলে রবি’র ওপর গ্রাহকের আস্থা বেড়ে চলছে, যার প্রমাণ এই প্রান্তিকে আমাদের সাথে নতুন করে যোগ হয়েছেন ১২ লাখ গ্রাহক। দৃঢ় আর্থিক ভিত্তি, ৪জি নেটওয়ার্কে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং ব্যতিক্রমী উদ্ভাবনী সেবার মাধ্যমে আমরা সফলতার সাথে এগিয়ে যাচ্ছি।”

টেলিযোগাযোগ খাতে সামগ্রিক নীতি সংস্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে রবি’র এমডি ও সিইও বলেন, “স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন প্রক্রিয়া আরও বেগবান করতে এবং ৫-জিসহ প্রযুক্তিগত পরিবর্তনের ধারায় তাল মিলিয়ে চলতে হলে আমাদের সামগ্রিক নীতিমালা ও কর আদায় প্রক্রিয়া সংস্কার করার প্রয়োজন রয়েছে। নিরবচ্ছিন্ন অপটিক্যাল ফাইবার ব্যবস্থাপনা এ ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ-আমরা আশা করি সরকার ও নিয়ন্ত্রক সংস্থা এখানে গুরুত্বারোপ করবে।”

তৃতীয় প্রান্তিক ২০২৩ এর সাথে দ্বিতীয় প্রান্তিক ২০২৩ এর তুলনা:

দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন,২০২৩) তুলনায় বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) রবির আয় শূন্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ত্রৈমাসিকের তুলনায় ডাটা আয় ৬ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ইবিআইটিডিএ গত ত্রৈমাসিকের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় প্রান্তিক ২০২৩ এর সাথে তৃতীয় প্রান্তিক ২০২২ এর তুলনা:

গত বছরের একই ত্রৈমাসিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) তুলনায় রবির আয় ১৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ডাটা রাজস্ব ব্যাপকভাবে ৩৩ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ইবিআইটিডিএ ২ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি