শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

নতুন লিয়াজোঁ অফিস উদ্বোধন; ডিজিটাল বাংলাদেশের অংশীদারত্বে থ্যালেসের অঙ্গীকার

থ্যালেস বাংলাদেশ বিমানবাহিনীকে দূরপাল্লার নজরদারি রাডার সরবরাহ করছে এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুদ্ধ ব্যবস্থাপনা প্রযুক্তি সরবরাহ করছে। সশস্ত্রবাহিনীর বাইরে দক্ষিণ এশিয়ার বিমান চলাচল কেন্দ্র হওয়ার জন্য বাংলাদেশের আকাঙ্খাকে সহায়তা করতে থ্যালেস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্টোল আধুনিকায়নে কাজ করছে।

টেকভিশন২৪ ডেস্ক:  ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে অন্তর্ভূক্তিমুলক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সেবা এবং জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে বিশেষজ্ঞ, শিল্প এবং সরকারের মধ্যে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে চায় ফরাসি কোম্পানি থ্যালেস। এই লক্ষ্যমাত্রা বাস্তবে রূপ দেয়ার জন্য নিবিড় সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি গ্রাহকসেবা দেয়ার লক্ষ্যে থ্যালেস বাংলাদেশে প্রথম অফিস চালু করল।

বাংলাদেশকে বিমান চলাচলের আঞ্চলিক হাব বা ক্রেন্দ্রবিন্দু করা এবং মহাকাশে বাংলাদেশের আকাঙ্খাকে জোরালোভাবে সমর্থন করে থ্যালেস।

গত ১১ অক্টোবর ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুয়ের বাসায় এক অনুষ্ঠানে থ্যালেসের বাংলাদেশ অফিসের ফলক উন্মেচন করা হয়। ফলক উন্মোচনের সময় রাষ্ট্রদূতের সঙ্গে থ্যালেসের এশিয়া-ল্যাটিন আমেরিকা অঞ্চলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট গাই বোনাসি উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বেশ কিছু গ্রাহকসহ বড় সংখ্যক অংশীজন।

বাংলাদেশে উচ্চমানের প্রযুক্তিসেবা দেয়ার ক্ষেত্রে থ্যালেস এর সুনাম আছে। মহাকাশে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ডিজাইন এবং তৈরি করেছে ফ্রান্সের এই কোম্পানি থ্যালেস অ্যালেনিয়া স্পেস। বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহটি ২০১৮ সালের মার্চে ১১৯.১° পূর্ব দ্রাঘিমার ভূ-স্থির স্লটে স্থাপিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়। বাংলাদেশের নাগরিকদের সরাসরি ঘরে বসে টিভি, রেডিও, টেলিমেডিসিন, শিক্ষা এবং ইন্টারনেট অ্যাক্সেস সহ বিস্তৃত টেলিযোগাযোগ পরিষেবা দেয়ার জন্য এই স্যাটেলাইট উৎক্ষেপন করে সরকার।

থ্যালেস বাংলাদেশ বিমানবাহিনীকে দূরপাল্লার নজরদারি রাডার সরবরাহ করছে এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুদ্ধ ব্যবস্থাপনা প্রযুক্তি সরবরাহ করছে। সশস্ত্রবাহিনীর বাইরে দক্ষিণ এশিয়ার বিমান চলাচল কেন্দ্র হওয়ার জন্য বাংলাদেশের আকাঙ্খাকে সহায়তা করতে থ্যালেস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্টোল আধুনিকায়নে কাজ করছে। এর মধ্যে আছে ৪৫ মিটার উচু এয়ার ট্রাফিক কনট্রোল টাওয়ার ও এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা সিস্টেম  তৈরি করা যা ২০২৪ সালে শেষ হবে হবে আশা করা হচ্ছে।

বাংলাদেশে থ্যালেসের এসব সহায়তা প্রযুক্তির আধনিকায়নের যে পরিবেশ তৈরি করছে তা ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে সহায়তা করছে। এই বিবর্তন বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী গ্রহণ করেছে এবং থ্যালেস যে প্রযুক্তিগত উন্নত সরঞ্জামগুলি সরবরাহ করেছে তা থেকে তরুণরা সর্বোপরি বাংলাদেশ ক্রমাগত উপকৃত হবে।

বাংলাদেশে থ্যালেসের কান্ট্রি ডিরেক্টর বেনোয়া নালিন বলেন,‘‘ বাংলাদেশে থ্যালেসের কার্যালয় চালু করা একটা মাইলফলক বলে আমি মনে করি। এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহক এবং অংশীজনদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সক্ষম হবো। গত কয়েক বছরে আমরা বাংলাদেশে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি এবং যন্ত্রপাতি সরবরাহের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করেছি। স্যাটেলাইট, এয়ার ট্রাফিক কন্ট্রোল, প্রতিরক্ষা, ডিজিটাল আইডেন্টিটি সেক্টর এবং সাইবার সিকিউরিটি ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা সঙ্গে নিয়ে থ্যালেস ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও আকাঙ্খাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি