শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

টিকটক ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি রিপোর্ট

বাংলাদেশ থেকে ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক সম্প্রতি এর কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন ২০২৩) সময়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ভুল তথ্যের প্রচার রোধে এবং অনলাইনে নিরাপত্তা বজায় রাখতে টিকটকের অবস্থান প্রতিবেদনটিতে উঠে আসে। প্ল্যাটফর্ম ইউজারদের এবং কমিউনিটির আস্থা অর্জনে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ টিকটক। যার গুরুত্ব তুলে ধরে টিকটকের এই প্রতিবেদনটি।

কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের দায়ে টিকটক ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে তাদের প্ল্যাটফর্ম থেকে মোট ১০ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৩২টি ভিডিও সরিয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৭ শতাংশ । এর মধ্যে, ৬ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৭৭৫টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হয়েছে।অন্যদিকে, ৬৭ লাখ ৫০ হাজার ২টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।

এদিকে বাংলাদেশে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ৬৮ লাখ ৩৯ হাজার ১৩৪টি ভিডিও অপসারণ করেছে টিকটক। কমিউনিটি গাইডলাইন রক্ষা করার পাশাপাশি, টিকটক সক্রিয়ভাবে স্প্যাম অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট কনটেন্টগুলোর উপর লক্ষ্য রাখে। একইসাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট বন্ধ করতে পদক্ষেপও নেয় প্ল্যাটফর্মটি।

২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে,বাংলাদেশে যেসব ভিডিও সরানো হয়েছে তার মধ্যে ৮৯.৮ শতাংশ ভিডিও সরানো হয়েছে কেউ দেখার আগেই। কেবল এক দিনের মধ্যে সরানো হয়েছে প্রায় ৯৪.৭ শতাংশ ভিডিও। এই প্রান্তিকে প্রতিরোধমূলক ভিডিও অপসারণের হার ছিল ৯৯.৪ শতাংশ। এছাড়া, ১৩ বছরের কম বয়সী প্ল্যাটফর্ম ইউজার হওয়ার সন্দেহে এবং তরুণদের নিরাপত্তার জন্য অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। বিশ্বজুড়ে এমন ১ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ৪০টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

টিকটকের কমিউনিটি গাইডলাইনস সমস্ত ব্যবহারকারীর জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অকৃত্রিম অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। সকল প্ল্যাটফর্ম ইউজার এবং কনটেন্টের জন্য সমানভাবে এই নীতিমালা প্রযোজ্য। এই নীতিগুলো প্রয়োগের ক্ষেত্রে ধারাবাহিকতা এবং ন্যায়সঙ্গতা নিশ্চিত করার প্রচেষ্টায় থাকে প্ল্যাটফর্মটি।

টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এমন কনটেন্ট শনাক্ত করতে, মূল্যায়ন করতে এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সমন্বয় করা হয় উদ্ভাবনী প্রযুক্তি ও টিকটকের কর্মীদের। প্ল্যাটফর্ম থেকে সরানো কনটেন্ট আর অ্যাকাউন্টগুলোর পরিমাণ এবং এর অভ্যন্তরীণ দিক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টটি থেকে। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের সম্পূর্ণ রিপোর্ট সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি