শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

খাজা টাওয়ারে আগুন, মোবাইল নেটওয়ার্কের সমস্যা কতক্ষণ থাকবে জানা গেল

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগায় সব ডাটা সেন্টার ডাউন হয়ে পড়ায় মোবাইল ফোন গ্রাহকরা ভয়েস কলসহ ডাটা ব্যবহারে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। গ্রাহকদের এ সমস্যা সমাধানে কাজ করছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। তবে এ সমস্যা একদিনেই ঠিক হচ্ছে না।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল নাগাদ এ সমস্যার সমাধান হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স-এর এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২৭ অক্টোবর) সকাল নাগাদ এ সমস্যার সমাধান হবে।

ওই কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স অপারেটরদের পয়েন্ট অব ইন্টারকানেকশন সক্ষমতার ২৩ শতাংশ খাজা টাওয়ারে অবস্থিত। আগুন লাগার কারণে তা সাময়িক বন্ধ থাকায় এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করতে গিয়ে বারবার কেটে যাচ্ছে, বা কলই যাচ্ছে না।

তিনি জানান, ডাটা সেন্টার ডাউন থাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবাও। বিকল্পভাবে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখতে কাজ চলছে। রাতেও মোবাইল সেবার চলমান সমস্যা অব্যাহত থাকবে। শুক্রবার সকাল নাগাদ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিকেলে খাজা টাওয়ারে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসকে সহায়তায় যোগ দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি