মঙ্গলবার, জুন ৯, ২০২৬
27 C
Dhaka

সাশ্রয়ী মূল্যে, অরিজিনাল র‍্যামে এলো রেডমি এটু প্লাস

বিশ্বখ্যাত টেক ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন শাওমি রেডমি এটু প্লাস। বর্তমানে যখন ভার্চুয়াল র‌্যাম বেশি প্রচলিত করা হচ্ছে, সেখানে রেডমি এটু প্লাস সুবিধা দিচ্ছে ৪ জিবি পর্যন্ত ফিজিক্যাল র‍্যামের।

টেকভিশন২৪ ডেস্ক: “ভরসার রেডমি, সবার জন্য”- এই ক্যাম্পেইনের আওতায় শাওমি’র নতুন স্মার্টফোনটি নিয়ে এসেছে। রেডমি এটু প্লাস ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স, এবং ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। এতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমির রেডমি এটু প্লাস, বাংলাদেশের মার্কেটে আনতে পেরে আমরা আনন্দিত। স্মার্টফোন গ্রাহকরা এখন প্রায়ই ভার্চুয়াল র‍্যামের অফারে বিভ্রান্ত হচ্ছেন যা শুধুমাত্র অস্থায়ী সমাধান দিয়ে থাকে। এই কারনে রেডমি এটু প্লাস ফোনটিতে আমরা একচুয়াল র‍্যামের উপর গুরুত্ব দিয়েছি। কর্মক্ষমতার ক্ষেত্রে রেডমি এটু প্লাস অবশ্যই ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

কর্মক্ষম র‌্যামের পারফরম্যান্স

রেডমি এটু প্লাস ফোনে মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স চিপসেট ব্যবহার করা হয়েছে যেখানে রয়েছে ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা-কোর প্রসেসর। এই কনফিগারেশনে ব্যবহারকারীরা ব্রাউজিং এবং মাল্টিমিডিয়ায় কাজ অনায়াসে করতে পারবে। স্মার্টফোনটির র‍্যামে রয়েছে এলডিডিআর৪এক্স + ইএমএমসি ৫.১ মেমরির সুবিধা। এছাড়া, এতে আছে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।

দারুন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স

রেডমি এটু প্লাসের ডিসপ্লেটি আকারে ৬.৫২ ইঞ্চি এবং এটি একটি এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে। ব্যবহারকারীরা এতে গেম খেলার পাশাপাশি মুভি দেখতে পারবে স্বাচ্ছন্দ্যভাবে। এর রেজোলিউশন ১৬০০ x ৭২০ এইচডি+ এবং অনুপাতে ২০:৯। এছাড়া, এই ডিসপ্লেতে আছে নাইট লাইট সাপোর্টের ফিচার।

ক্যামেরা এবং ব্যাটারি

রেডমি এটু প্লাসে আছে ডুয়াল-ক্যামেরার সুবিধা। যার মধ্যে একটি হলো ৮এমপির প্রাইমেরি ক্যামেরা এবং অপরটি ৫এমপির ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। ফোনটিতে এইচডিআর মোড সুবিধা থাকায় হাই-কনট্রাস্ট ছবি তোলার ক্ষেত্রে এতে এক্সপোজার এবং স্পষ্টতা ফুটে উঠে। রেডমি এটু প্লাসে রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। যা ১০ ওয়াটে দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন এবং নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ।

দাম এবং কবে পাওয়া যাবে

১৩ই অক্টোবর থেকে বাংলাদেশে রেডমি এটু প্লাস স্মার্টফোনটি অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং বিভিন্ন রিটেইল চ্যানেলে পাওয়া যাবে। কালো, হালকা সবুজ এবং হালকা নীল – এই  তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। আর এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি