শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের প্রযুক্তিগত সক্ষমতা দেখবে বৈশ্বিক ক্রেতারা


টেকভিশন২৪ ডেস্ক: চীনের গুয়াংজুতে ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে চায়না আমদানি ও রফতানি মেলা; যা সারাবিশ্বে ক্যান্টন ফেয়ার হিসেবে সুপরিচিত। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই মেলায় এবারও ৩য় বারের মতো ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের একমাত্র প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান ওয়ালটন। মেগা এই ট্রেড শো’তে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে তিন লক্ষাধিক ক্রেতা-দর্শণার্থী আসেন। এসব বৈশ্বিক ক্রেতাদের কাছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক মডেলের এআইওটি বেজড স্মাট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে ওয়ালটন।

ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ জানান, ক্যান্টন ফেয়ারে ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড ও বাংলাদেশী ওয়ালটন ব্র্যান্ডের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ভিন্ন ভিন্ন ফিচারসমৃদ্ধ ১১টি মডেলের রেফ্রিজারেটর প্রদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম উৎপাদনকৃত ফোর-ডোর রেফ্রিজারেটর এবং বিশ্বের প্রথম ৯রহ১ কনভার্টিবল সাইড বাই সাইড ডোর ফ্রিজ। এছাড়াও প্রদর্শিত হবে ওয়ালটনের কম্বি মডেলের ফ্রিজ, মাল্টিকালারের ফ্রিজ, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজারসহ বেশকিছু মডেলের ফ্রিজ। এসব ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব জ৬০০ধ রেফ্রিজারেন্ট ও অপটিমাইজড কুলিং সার্কিট। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় অনেক।

তিনি বলেন, ক্যান্টন ফেয়ারের মাধ্যমে আমরা এআইওটি বেজড স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি ও সক্ষমতা বহিঃর্বিশ্বে তুলে ধরতে চাই। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খাতে ওয়ালটন তথা বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষতা ও সক্ষমতার বিষয়ে জানবে বৈশ্বিক ক্রেতারা। বাংলাদেশের ফ্রিজের বাজারে ওয়ালটন এখন এক নম্বর ব্র্যান্ড। আমাদের টার্গেট- বিশ্ববাজারেও ওয়ালটনকে অন্যতম সেরা ব্র্যান্ডে পরিণত করা। এই লক্ষ্য অর্জনের পথে সহায়ক ভূমিকা পালন করবে ক্যান্টন ফেয়ার।

ক্যান্টন ফেয়ারে প্রদর্শন করা কনভার্টিবল মুডসমৃদ্ধ ফ্রিজের মধ্যে থাকবে ওয়ালটনের জায়ান্টটেক সিরিজের ৯রহ১ কনভার্টিবল মুডের ফোর-ডোর জিটি প্রো ম্যাক্স মডেল, ৮রহ১ কনভার্টিবল সাইড বাই সাইড ডোরের জিটি প্রো ও কম্বি মডেলের ফ্রিজ। এসব রেফ্রিজারেটরের ফ্রিজ ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমত সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এআইওটি বেজড এই মডেলের ফ্রিজগুলো স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিচালনা করা যাবে। এছাড়াও স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় উপরের দরজায় হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। এরজন্য ফ্রিজের দরজা খোলার প্রয়োজন পরে না। ফলে ম্যাক্সিমাম কুলিং পারফরমেন্সের সঙ্গে হয় বিদ্যুৎ সাশ্রয়। এসব মডেলের ফ্রিজের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ওয়াটার ডিসপেন্সার।

ওয়ালটনের ফোর-ডোর জিটি প্রো ম্যাক্স মডেলের রেফ্রিজারেটরে রয়েছে ২১.৫ ইঞ্চি মাল্টিমিডিয়া এলসিডি ডিসপ্লে। এতে ইউটিউব ব্রাউজিং, অনলাইন গ্রোসারি শপিং, অফলাইন ভিডিও ও অডিও, কাউন্টডাউন ক্লক, অনলাইন রেসিপি, ক্লক, ক্যালেন্ডার, ইন্টারনেট ব্রাউজিং, সেলফি ক্যামেরা, ওয়েদার আপডেট ইত্যাদি ফিচার রয়েছে। আছে মেটাল ও ট্রায়ো কুলিং ফিচার। জিটি প্রো ম্যাক্স ও জিটি প্রো মডেলের ফ্রিজে ব্যবহৃত এমএসও (ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন) ইনভার্টার টেকনোলজি বাইরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম বিদ্যুৎ খরচে ফ্রিজের অভ্যন্তরীণ সর্বোচ্চ কুলিং পারফরমেন্স নিশ্চিত করবে।

এছাড়া ওয়ালটনের বেভারেজ কুলারে রয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া ডিসপ্লে। যেখানে পেনড্রাইভের মাধ্যমে যেকোনো ভিডিও ও বিজ্ঞাপন সহজেই প্রচার করা যাবে।

জানা গেছে, ক্যান্টন ফেয়ারে আগত ক্রেতা-দর্শণার্থীদের নজর কাড়তে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ওই সব কর্মরত ওয়ালটনের পরিবেশক এবং প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের যেসব ক্রেতা ক্যান্টন ফেয়ারে যাবেন তাদেরকে ওয়ালটন প্যাভিলিয়নে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই মেলা। যা চলবে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি