রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

গুগলকে বাংলাদেশে অফিস ও ডাটা সেন্টার স্থাপনে টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে বাংলাদেশে অফিস স্থাপন, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, ডাটা নিরাপত্তা প্রদান, বাংলা ভাষার অধিকতর উৎকর্ষতার প্রতি গুরুত্বারোপ ও ইংরেজীর ন‌্যায় বাংলায় মেইলিং এড্রেস প্রবর্তনের আহ্বান জানিয়েছেন। গুগল এশিয় প‌্যাসিফিক লিমিটেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের গভার্নমেন্ট এফেয়ার্স এন্ড পাবলিক পলিসি ম‌্যানেজার ক‌‌্যালি গার্ডনার আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে তার বাংলাদেশ সচিবালয়স্থ দফতরে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে মন্ত্রী এ আহ্বান জানান।

সাক্ষাতকালে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি বিশেষ করে গুগলের নিরাপদ ব‌্যবহার, ডিজিটাল প্রশিক্ষণ, বাংলা ডিজিটাল কনটেন্ট উন্নয়নসহ গুগলকে আরও জনবান্ধব করার বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ডাক ও টেলিযোগাগাযোগ মন্ত্রী বলেন, মানুষ গুগলকে নানা তথ‌্য উপাত্তের অন‌্যতম মাধ‌্যম হিসেবে ব‌্যবহার করে আসছে। ২০০৮ সালে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল সংযুক্তি সম্প্রসারণের ফলে গুগলসহ ডিজিটাল প্রযুক্তি মানুষের জীবন ধারা পাল্টে দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বে ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন‌্য গুগলকে বাংলা ভাষায় অধিকতর তথ‌্য উপাত্ত, স্পিস টু টেক্সট, টেক্সট টু স্পিস সেবা, মেইলিং সেবা, বাংলায় প্রচলিত অনুবাদসহ বাংলা ভাষার অধিকতর শুদ্ধতার জন‌্য প্রয়োজনীয় উদ‌্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এতে গুগল আরও লাভবান হবে। শিক্ষার ডিজিটাল রূপান্তরে টেক্সট বুকসমূহের ডিজিটাল কনটেন্ট তৈরিতে প্রশিক্ষণে গুগলের সহযোগিতা কামনা করেন শিক্ষার ডিজিটাল কনটেন্ট তৈরির পথপ্রদর্শক জনাব মোস্তাফা জব্বার। তিনি বলেন, ডিজিটাল কনটেন্টের মাধ‌্যমে ইতোমধ‌্যে ৬৫০টি প্রাথমিক বিদ‌্যালয়ে পাঠদান কর্মসুচি চালু করা হয়েছে এবং আরও ১০০০ টি বিদ‌্যালয়ে চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। মন্ত্রী অপপ্রচারসহ বির্তকিত কনটেন্ট অপসারণে কার্যকর উদ‌্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ ব‌্যাপারে সহযোগিতা প্রত‌্যাশা করেন।

ক‌‌্যালি গার্ডনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠায় গ‌্যাপ নিরসনে গুগল যে কোন পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন। ক‌‌্যালি গার্ডনার ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষার উদ্ভাবক হিসেবে এ ব‌্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সহযোগিতা প্রত‌্যাশা করে। মন্ত্রী এ ব‌্যাপারে সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি