বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
25 C
Dhaka

তিনটি পদ্ধতিতে নগদ-এ আইফোন ১৫ জিতুন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: নগদের তিনটি পদ্ধতি অনুসরণ করে গ্যাজেট প্রেমীরা এখন সহজেই জিতে নিতে পারেন আইফোন ফিফটিন। ক্যাম্পেইনে বিজয়ীরা তারকা খেলোয়াড় তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে উপহার গ্রহণ করবেন।

সম্প্রতি এমন একটি ক্যাম্পেইন চালু করেছে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ‘এক, দুই, তিন: আইফোন ফিফটিন’ এই শিরোনামে অভিনব একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে নগদ। এই ক্যাম্পেইনে বিজয়ী নগদ গ্রাহকেরা তাদের পছন্দের তারকা ক্রিকেটারদের কাছ থেকে এই উপহার গ্রহণ করতে পারবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পেইনটি চালু থাকবে।

এই ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমত একজন নগদ গ্রাহককে ৩৫০০ টাকা বা তার বেশি টাকা ব্যাংক বা কার্ড থেকে নগদ ওয়ালেটে অ্যাডমানি করতে হবে। এরপর তামিম ইকবালের দেওয়া ফেইসবুক পোস্টের লিংকে ক্লিক করে নগদ ওয়ালেট নম্বর নিবন্ধন করতে হবে এবং পাবলিক পোস্টের মাধ্যমে তামিমের পোস্টটি শেয়ার করতে হবে।  

একইভাবে মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে আইফোন ফিফটিন নিতে নগদ গ্রাহককে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করতে হবে নগদ অ্যাকাউন্ট থেকে। এরপর রিয়াদের দেওয়া লিংকে গিয়ে নগদ ওয়ালেট নম্বর নিবন্ধন করে রিয়াদের ফেইসবুক পোস্টটি শেয়ার দিতে হবে।  

ক্যাম্পেইন শেষে দ্বৈবচয়ন ভিত্তিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবং আইফোন ফিফটিন বিজয়ীর কাছে হস্তান্তর করবেন।  

আইফোন অফারের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘আমরা শুধু ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছি না, আমরা একটি ডিজিটাল লাইফস্টাইল তৈরি করার চেষ্টা করছি। ক্যাশেলেস লেনদেনকে আরো সহজ ও আরামদায়ক করার জন্য আইফোন ক্যাম্পেইনটি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতীক।’ তিনি বলেন, ‘বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে আরো বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহী করতে। যে কারণে আমরা বিভিন্ন ধরনের অফার দিচ্ছি।’

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি