বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ইউএই রাষ্ট্রদূতের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন

spot_img

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসেইফ আল হামুদি বলেছেন, ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্টগুলো অত্যন্ত সুন্দর ও অত্যাধুনিক। ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইটি পণ্য আন্তর্জাতিক গুণগতমানসম্পন্ন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। দুবাইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওয়ালটন পণ্য রপ্তানির নতুন ক্ষেত্র তৈরির ব্যাপক সুযোগ রয়েছে।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন ইউএই রাষ্ট্রদূত। হেডকোয়ার্টার পরিদর্শনকালে বাংলাদেশে ওয়ালটন যেসব পণ্য উৎপাদন ও বিপণন এবং বিশ্বব্যাপী রপ্তানি করছে, সেসব বিষয়ে তিনি সামগ্রিক ধারণা লাভ করেন। দুবাইয়ের ফ্রি পোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে ইউএই রাষ্ট্রদূত সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
হেডকোয়ার্টার প্রাঙ্গনে রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদিকে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র এক্সিউটিভ ডিরেক্টর ইয়াসির আল ইমরান, ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ প্রমুখ।

ওয়ালটন হেডকোয়ার্টারে পৌঁছে ইউএই রাষ্ট্রদূত প্রথমে বাংলাদেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইটি পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানি খাত সম্পর্কে তথ্যচিত্র (ডকুমেন্টারি) উপভোগ করেন। এরপর তিনি ওয়ালটনের বিভিন্ন পণ্যে সুসজ্জ্বিত ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। পরে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, কম্প্রেসর, মোল্ড-ডাই, ল্যাপটপ-কম্পিউটার, পিসিবি, এলিভেটর ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে প্রত্যক্ষ করেন।

সে সময় ইউএই রাষ্ট্রদূত আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ও বিশ^ব্যাপী রপ্তানিতে ওয়ালটন তথা বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আরব আমিরাতের দেশগুলোতে ওয়ালটন পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি অভিমত দেন।

তৌহিদুর রহমান রাদ জানান, হেডকোয়ার্টার পরিদর্শনকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেসব বিষয়ে রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি আবদুল্লাহ আলি খাসেইফ আল হামুদির সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। এ খাতে বাংলাদেশে তৈরি পণ্য রপ্তানিতে তিনি আরব আমিরাতের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে ওয়ালটনের যোগাযোগ স্থাপন এবং ওয়ালটন পণ্য বিপণনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি