মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

ওয়ালটনের সকল কম্পিউটার পণ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন জিপি’র স্টার গ্রাহকরা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটনের আইটি পণ্য ও এক্সেসরিজ ক্রয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনের স্টার সাবস্ক্রাইবারগণ। তারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম (https://eplaza.waltonbd.com) এবং https://waltondigitech.com থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়ে কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, পেনড্রাইভ, এসএসডি, মেমোরি কার্ড, রাউটারসহ সকল আইটি পণ্য ও এক্সেসরিজ কিনতে পারছেন।

এ বিষয়ে গত মঙ্গলবার (২৯ আগস্ট, ২০২৩) সকালে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন (জিপি) করপোরেট অফিসে ওয়ালটন ডিজি-টেক ও গ্রামীণফোনের মধ্যে এক এমওইউ বা পারস্পরিক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তৌহিদুর রহমান রাদ এবং গ্রামীণফোনের সিবিও আসিফ নাঈমুর রশিদ।
এসময় গ্রামীণফোনের পক্ষে আরো উপস্থিত ছিলেন হেড অব প্রায়োরিটি ব্র্যান্ড সাব্বির আহমেদ, হেড অব আইসিটি প্রোডাক্টস অর্পিতা দাশ ও হেড অব প্রাইম সেগমেন্ট মাসুদ পারভেজ।

ওয়ালটন ডিজি-টেকের পক্ষে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, হেড অব ব্র্যান্ড তানজিমুল হক তন্ময়, হেড অব করপোরেট সেলস এ কে এম তৌফিক ইমাম হোসাইন ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিকদার মাসরুর আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার প্রোডাক্টের সিবিও মো. তৌহিদুর রহমান রাদ বলেন, ওয়ালটন প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ ব্র্যান্ড। গ্রামীণফোনও দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি। প্রযুক্তি খাতের এই দুই শীর্ষ প্রতিষ্ঠানের যুগপৎ পথচলায় কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন। ভবিষ্যতে গ্রাহকসেবা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আরো নতুন নতুন ক্ষেত্র তৈরি করা হবে।

গ্রামীণফোনের সিবিও আসিফ নাঈমুর রশিদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাওয়া যাচ্ছে ওয়ালটনের প্রযুক্তিপণ্য। এদিকে দেশব্যাপী গ্রামীণফোনের এক কোটিরও বেশি স্টার সাবস্ক্রাইবার রয়েছে। এসব গ্রাহকরা এখন থেকে দেশের টেক জায়ান্ট ওয়ালটনের প্রযুক্তিপণ্য ক্রয়ে পাবেন বিশেষ মূল্যছাড়। ওয়ালটন ও গ্রামীণফোনের এই যৌথ উদ্যোগ প্রযুক্তি খাতের শীর্ষ দুই প্রতিষ্ঠানের জন্যই অত্যন্ত ফলপ্রসূ হবে।

উল্লেখ্য, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজে আন্তর্জাতিকমানের কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, মোবাইল ফোন, প্রিন্টার, রাউটার, পেনড্রাইভ, এসএসডি, মেমোরি কার্ড, ডাটা ক্যাবল ইত্যাদি প্রায় অর্ধ-শত আইটি পণ্য বা ডিজিটাল ডিভাইস ও এক্সেসরিজ তৈরি করা হচ্ছে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি এসব পণ্য বিশে^র বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি