রবিবার, আগস্ট ৯, ২০২৬
28.1 C
Dhaka

বাংলাদেশের বাজারে আসছে অনার

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমিদের জন্য নতুন খবর। দেশের বাজারে অফিসিয়ালভাবে আসছে স্মার্টফোন ব্র্যান্ড অনার। ইতিমধ্যেই ব্র্যান্ডটি বাংলাদেশে সক্রিয় হয়েছে এবং দেশের গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তির সহায়তার অভিজ্ঞতা ও সুবিধা দেবার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই অনারের বেশ কিছু প্রযুক্তিপণ্য দেশের বাজারে পাওয়া যাবে।

অনার হল একটি স্মার্টফোন ব্র্যান্ড যা ২০১৩ সালে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত চীনের মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। সাশ্রয়ী দাম এবং উদ্ভাবনী প্রযুক্তির জন্য অনার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বাজারে ব্যাবসা প্রসারিত করতে শুরু করে। হুয়াওয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার পর, ২০২০ সালের নভেম্বরে শেনজেন ঝিক্সিন নিউ ইনফরমেশন টেকনোলজি কোং লিমিটেড অনার কিনে নেয় এবং স্বাধীনভাবে কাজ করা শুরু করে অনার। ফলে অনার তার ফোনে ধারাবাহিকভাবে গুগল মোবাইল পরিষেবা (জিএমএস) দিতে সক্ষম হয়েছে। এটি পশ্চিমা বাজারে অনারকে একটি বড় সুবিধা দিয়েছে যেখানে অনেক ব্যবহারকারীর জন্য জিএমএস অপরিহার্য।

হুয়াওয়ে থেকে বিভক্তির পরের মাসগুলোতে অনারের সাফল্য চোখে পড়ার মতো। ইতিমধ্যে অনার ৯০ সিরিজ এবং অনার ম্যাজিক ৫ সিরিজসহ বেশ কয়েকটি জনপ্রিয় স্মার্টফোন সিরিজ বাজারে নিয়ে এসেছে। শুধু স্মার্টফোনই নয়, গ্রাহকদের চাহিদার শীর্ষে রয়েছে অনারের ল্যাপটপ, ট্যাবলেট, এয়ারফোন এবং স্মার্টওয়াচ।

অনার ব্র্যান্ড বাংলাদেশে তাদের উন্নত প্রযুক্তিসমৃদ্ধ পণ্য এবং পরিষেবা দিতে অফিসিয়ালভাবে বাজারে আসছে। ব্যবহারকারীরা যাতে অনার ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করে তাদের জীবনধারাকে আরও সহজ এবং আনন্দসময় করতে পারেন এটাই প্রাধান্য পাবে। তাই ধারনা করা হচ্ছে, অনার অফিসিয়ালভাবে দেশের বাজারে আসা, স্মার্টফোন বাজারে এক নতুন দিনের সূচনা। যার ফলে বাংলাদেশের গ্রাহকরা উচ্চমানের প্রযুক্তিসমৃদ্ধ স্মার্টফোনে উন্নত প্রযুক্তির সুবিধা পাবেন।

অনার থেকে জানানো হয়, বাংলাদেশ একটি টেকনোলজি বিপণন হাব। প্রযুক্তিপ্রেমি বাংলাদেশের মানুষের সব সময় নতুন নতুন প্রযুক্তি এবং প্রযুক্তিপণ্যে আগ্রহ। অনার স্মার্টফোন ব্র্যান্ড বাংলাদেশে অফিসিয়ালভাবে যাত্রা শুরু করায় আমরা গর্বিত। অনার স্মার্টফোনে উচ্চমানের পণ্য এবং তথ্যপ্রযুক্তির সমন্বয় দেয়া হয়েছে, যা বাংলাদেশের গ্রাহকদের নতুন ধরনের প্রযুক্তি অভিজ্ঞতা দিতে সহায়তা করবে। এছাড়া প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ করবে এই নতুন স্মার্টফোন ব্র্যান্ড।

যদি একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন কেনার জন্য আগ্রহী হোন, তবে বাজারে অফিসিয়ালভাবে আসতে যাওয়া অনার আপনার জন্য একটি ভালো বিকল্প।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি