রবিবার, আগস্ট ৯, ২০২৬
33.1 C
Dhaka

ডিজাইন চুরি করেছে মার্ক জাকারবার্গ, দাবি ইলন মাস্কের

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি জনপ্রিয় টেক জায়ান্ট মেটা টুইটারের বিকল্প অ্যাপ এনেছে। যেখানে লঞ্চ হওয়ার মাত্র ৭ ঘণ্টায় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটিতে। সমস্যের সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে থ্রেডসের ব্যবহারকারী। বিশ্বের ১০০টি দেশে চালু হয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী থ্রেডস।

৫ মিনিটের ভিডিওসহ টেক্সট, ছবি আপলোড করতে পারবেন এই অ্যাপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর দু জায়গা থেকেই ডাউনলোড করা যাবে মেটা থ্রেডস। তবে মার্ক জাকারবার্গের এই অ্যাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টুইটারের মালিক ইলন মাস্ক।

মাস্কের দাবি চুরি করেছেন মার্ক জাকারবার্গ। এমনকি নতুন থ্রেডস অ্যাপ চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অনেকেই হয়তো এখনো জানেন না নতুন সোশ্যাল মিডিয়ায় অ্যাপটি দেখতে অনেকটা টুইটারের মতো। কাজও করে কিছুটা টুইটারের মতোই। তার সেই ডিজাইনকে কেন্দ্র করেই টুইটারের সিইও এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি ইলন মাস্কের একটি টুইট বেশ ভাইরাল হয়েছে যেখানে মাস্ক মার্ক জুকারবার্গকে ‘প্রতারক’ বলেছেন। ইলন মাস্ক তার টুইটে লিখেছেন, ‘প্রতিযোগিতা শ্রেয়, প্রতারণা নয়।’ আর তারপর থেকেই এই টুইটকে ঘিরে শোরগোল শুরু হয়। এদিকে জুকারবার্গের মতে, লঞ্চের পর প্রথম সাত ঘণ্টার মধ্যে এক কোটিরও বেশি ইউজার প্ল্যাটফর্মে সাইন ইন করেছে। ইলন মাস্কের দাবি, তাদের ডিজাইন চুরি করেছে মেটা।

থ্রেডস অ্যাপ ৬ জুলাই চালু হওয়ার পর টুইটারের মতোই অনেক সেলিব্রিটি, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ এটি ব্যবহার করতে শুরু করেছেন। মাত্র ৭ ঘণ্টায় এই অ্যাপে ব্যবহারকারী সংখ্যা ১ কোটিতে পৌঁছে যায়। ধীরে ধীরে বেড়েই চলেছে থ্রেডস অ্যাপের জনপ্রিয়তা। এখন পর্যন্ত ৩ কোটির বেশি মানুষ এই প্ল্যাটফর্মে সাইনআপ করেছেন। কিন্তু এই পরিমাণ ব্যবহারকারী পেতে টুইটারের সময় লেগেছিল ৪ বছর।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি