বুধবার, জুলাই ২৯, ২০২৬
26.8 C
Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ নেওয়ার’ আহ্বান ঋষি সুনাকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘প্রযুক্তি রাজধানী’ হিসেবে নিজস্ব অবস্থান ধরে রাখতে যুক্তরাজ্যকে দ্রুতই পদক্ষেপ নিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ‘চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ নেওয়ার’ অনুরোধ জানিয়ে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রধানদের এমনই বার্তা পৌছাতে চান দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

‘লন্ডন টেক উইক’ আয়োজনের শুরুতে সুনাকের সম্ভাব্য অগ্রিম বক্তব্য প্রকাশ করেছে তার দপ্তর। এতে সুনাকের বক্তব্য, “প্রযুক্তির টেকটোনিক প্লেট সরছে।”

“বিশ্বের অন্যতম প্রযুক্তি রাজধানী হিসেবে অবস্থান ধরে রাখতে আমাদের অবশ্যই এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। তবে, এর চেয়েও এক ধাপ এগোতে বিভিন্ন প্রযুক্তি ব্যবসার শুরু,বৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাজ্যকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তুলতে চাই।” – উল্লেখ রয়েছে দপ্তর থেকে প্রকাশিত সুনাকের বক্তব্যে।
“এটা আমার লক্ষ্য। আর আমরা যেন এই সুযোগ হাতছাড়া না করি, সেটা জরুরীভাবে নিশ্চিত করা নিজ দায়িত্ব বলে মনে করি।”

রয়টার্স বলছে, বিশ্বের বিভিন্ন দেশ এখন এমন একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করছে, যেটির মাধ্যমে উদ্ভাবনকে দমিয়ে না রেখে এআই’র সম্ভাব্য ‘নেতিবাচক ফলাফলের মূল্যায়ন করে এর লাগাম টেনে ধরা যায়’।
মার্চে এআইয়ের জন্য নিবেদিত নতুন সংস্থা তৈরির বদলে মানবাধিকার, স্বাস্থ্য ও সুরক্ষা এবং প্রতিযোগিতাসহ বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য।

সুনাক আরও বলবেন, অর্থনৈতিক বৃদ্ধি ও সরকারের ব্যবসায়িক কার্যক্রমে এআই’র মতো রূপান্তরকারী প্রযুক্তির সুযোগ নিতে প্রযুক্তি খাত তার মূল অগ্রাধিকার। অনেকেই একে ‘ইন্টারনেট যুগের শুরুর’ সঙ্গে তুলনা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

গত সপ্তাহে ওয়াশিংটন সফরে সুনাক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা নিয়ে যুক্তরাজ্য একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করবে,যেখানে এআই’র সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সম্মিলিত কার্যক্রম নিয়েও আলোচনা করা যেতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি