রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

গাড়ির ত্রুটি শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে ফোর্ড

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি দেখা যাচ্ছে। আর তাই চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কী প্রভাব ফেলবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিস্তর আলোচনা। এবার সত্যি সত্যিই মানুষের চাকরি নিজেদের দখলে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড নিজেদের গাড়ি উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে। নিজেদের কারখানায় তৈরি করা গাড়ির গুণগত মান পরীক্ষার জন্য মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুল ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

ফোর্ডের বিভিন্ন গাড়ির গুণগত মান নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ করেন ব্যবহারকারীরা। গত কয়েক বছরে বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনার পর ত্রুটি দেখা দেওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্তও হয়েছে প্রতিষ্ঠানটি। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের মাধ্যমে উৎপাদনের সময়ই গাড়ির বিভিন্ন ত্রুটি শনাক্ত করতে চায় ফোর্ড।

ফোর্ডের তথ্যমতে, বর্তমানে ফোর্ডের এসকেপ হাইব্রিড ও ম্যাভেরিকের মতো হাইব্রিড যানবাহন তৈরিতে এআই টুল ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটির ভ্যান ডাইক ইলেকট্রিক পাওয়ারট্রেন সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন যে এআই টুলটি কার্যকরভাবে গাড়ির বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে পারছে। এমনকি গাড়ির চাকায় থাকা টিউবের ত্রুটিও খুব সহজে শনাক্ত করছে এআই টুলটি।

ফোর্ডের ব্যবস্থাপক মার্ক শকাউকানি বলেন, এআই দিয়ে ইঞ্জিন ও চাকার ত্রুটি সহজেই শনাক্ত করা যাচ্ছে। বর্তমানে ফোর্ডের ২০টি কারখানার ৩২৫টি ওয়ার্কস্টেশনে এআই প্রযুক্তির টুলটি ব্যবহার করা হচ্ছে। টুলটি ৪৬৩টি উৎপাদন কাজের ধরন বিশ্লেষণ করতে পারে। গাড়ির মূল কাঠামোর বিভিন্ন সমস্যাও শনাক্ত করতে পারে। এই এআই টুল মূলত গাড়ির মানসংক্রান্ত সমস্যা সংশোধন করতে সাহায্য করছে। মাত্র দুই সেকেন্ডে গাড়িতে কোনো ত্রুটি আছে কি না, তা বলে দিতে পারে এআই টুলটি।-সূত্র : প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি