বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.8 C
Dhaka

ফ্রি স্বাস্থ্যসেবা প্রদানে শুরু হলো ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’

টেকভিশন ডেস্ক: করোনাকালীন সময়ে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং এটুআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ডায়াবেটিস রোগীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ২৫ অক্টোবর ২০২০ এটুআই লাইভ টেলিমেডিসিন সেবার ১ম পর্ব শুরু হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সারাদেশ থেকে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যুক্ত হন এবং তাঁদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। লাইভ টেলিমেডিসিন অনুষ্ঠানটি এটুআই-এর অফিসিয়াল পেইজ (www.facebook.com/a2iBangladesh) থেকে সরাসরি প্রচারিত হয়েছে।

অনুষ্ঠানে বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এস. এম. আশরাফুজ্জামান সরাসরি যুক্ত হয়ে রোগীদের সমস্যার কথা শুনেন, তাঁদেরকে স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং ই-প্রেসক্রিপন প্রদান করেন। এ সময় সহযোগী বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন সিনেসিস হেলথ/আইটি এর প্রধান নির্বাহি ও স্বাস্থ্য বাতায়নের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: নিজাম উদ্দিন আহমেদ। এটুআই লাইভ টেলিমেডিসিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন এটুআই-এর চীফ ই-গভর্নেন্স স্ট্যাটিজিস্ট ও কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারের চীফ কো-অর্ডিনেটর ফরহাদ জাহিদ শেখ।

করোনাকালীন সময়ে দেশব্যাপী টেলিমেডিসিন সেবাকে জনগণের হাতের মুঠোয় পৌঁছে দিতে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম এবং স্বাস্থ্য অধিদপ্তর ২০২০ সালের জুন মাসে ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে। এই টেলিহেলথ সেন্টার এর মাধ্যমে দেশের স্বনামধন্য চিকিৎসকগণ এখন পর্যন্ত প্রায় ১৭৩,৮৯৯ জন করোনা রোগীকে টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন এবং এর মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৯৮.৫% রোগী সুস্থ হয়েছেন।

সারাদেশ থেকে যেকোন করোনা আক্রান্ত রোগী এই সুনির্দিষ্ট নম্বরে (০৯৬৬৬৭৭৭২২২) কল করে অথবা ৩৩৩ নম্বরে (টোল ফ্রী) কল করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।

উক্ত লাইভ টেলিমেডিসিন সেবা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। আগামীতেও বিভিন্ন বিষয় এর উপরে এমন লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এর ফলে ঘরে বসেই রোগীরা সরাসরি ডাক্তার এর কাছ থেকে টেলিমেডিসিন সেবা ও পরামর্শ পাবেন।

এই টেলিমেডিসিন লাইভে আরও যুক্ত থাকবেন বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি