সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
30 C
Dhaka

সাশ্রয়ী বেসিক সংযোগ আনলো আকাশ ডিটিএইচ

টেকভিশন ডেস্ক: টেলিভিশন দর্শকদের জন্য সাশ্রয়ী ‘আকাশ বেসিক’ সংযোগ নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন্স। বিশেষভাবে তৈরি সেট টপ বক্সসহ এ নতুন সংযোগের দাম পড়বে ৩ হাজার ৯৯৯ টাকা।

দেশের শহর ও গ্রামের সব শ্রেণীর গ্রাহক যেন অপেক্ষাকৃত কম খরচে আকাশ ডিটিএইচ সেবা পেতে পারে সে লক্ষ্যে এ নতুন সংযোগ আনা হয়েছে। আকাশের অন্যান্য সংযোগগুলোর মতো এ সংযোগেও সর্বোচ্চ মানের ছবি-শব্দসহ বিভিন্ন ফিচার নিশ্চিত করা হয়েছে।

সব শ্রেণীর মানুষের টিভি দেখার চাহিদা পূরণ করতে চায় আকাশ ডিটিএইচ। যতটুকু সম্ভব কম খরচে সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ সর্বোচ্চ সংখ্যক চ্যানেল প্রদর্শন করাই দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী ব্র্যান্ডটির লক্ষ্য। আকাশ বেসিক সংযোগের মাধ্যমে মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতা পাবেন দর্শকরা যা দেশের বেশিরভাগ ক্যাবল অপারেটরদের নিম্নমানের সেবার মাধ্যমে সম্ভব নয়।

আকাশ ডিটিএইচের রেগুলার সংযোগের মূল্য ৪ হাজার ৪৯৯ টাকা। আকাশ রেগুলার সংযোগের সবগুলো সুবিধা বেসিকেও থাকছে। এতে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে না। শুক্রবার এক অনলাইন অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্স এর সিইও ডিএস ফায়সাল হায়দার এ নতুন সংযোগের ঘোষণা দেন।

আকাশ বেসিক সংযোগে মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ৪০টি এইচডি চ্যানেলসহ ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ২০টি এইচডিসহ ৭০টির বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয়কেন্দ্রে আকাশ ডিটিএইচ সংযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া বিদ্যমান গ্রাহকরা সম্ভাব্য নতুন গ্রাহকদের রেফার করলে ৫০ শতাংশ মাসিক সাবস্ক্রিপশন ফি ক্যাশব্যাক পাবেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে গত বছরের মে মাসে সেবা প্রদান শুরু করে আকাশ ডিটিএইচ। নিরবিচ্ছিন্ন এবং মানসম্পন্ন টিভি দেখার অভিজ্ঞতার জন্য আকাশ অনন্য এবং এটি ইতোমধ্যে গ্রাহকদের বিপুল আস্থা অর্জন করেছে।

বেক্সিমকো কমিউনিকেশন্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার বলেন, দেশে তথ্য ও বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম টেলিভিশন। গ্রাহকদেরকে টিভি দেখার প্রকৃত ডিজিটাল স্বাদ ও অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে বেসিক আকাশ সংযোগ আনা হয়েছে। শহর কিংবা গ্রাম- সব অঞ্চলেই এটি জনপ্রিয় হয়ে উঠবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি