শনিবার, অক্টোবর ৩, ২০২৬
28.9 C
Dhaka

বাংলালিংক নিয়ে এসেছে ‘মাইবিএল স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’

বিজয়ীরা পাবেন আর্টসেল সদস্যদের সাথে দেখা করার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’। স্বাধীন মিউজিক লিমিটেড-এর সহযোগিতায় আর্টসেল-এর সাথে এই ক্যাম্পেইন শুরু করেছে বাংলালিংক। MyBL ব্যবহারকারীরা এতে অংশগ্রহণ করে আর্টসেল সদস্যদের সাথে দেখা করার পাশাপাশি আর্টসেল-এর প্রাইভেট লাইভ শো-তে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের জন্য MyBL-এর ব্যবহারকারীদের অ্যাপটির মিউজিক সার্ভিসে সাবস্ক্রাইব করে ২৫ জুন পর্যন্ত মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং করতে হবে। স্ট্রিমিংয়ের মোট সময়ের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের সেরা স্ট্রিমার আর্টসেল-এর সদস্যদের সাথে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। এছাড়া প্রথম ১৫ জন স্ট্রিমার আর্টসেল-এর একটি লাইভ শো-তে অংশগ্রহণ করার সুযোগের পাশাপাশি পাবেন আকর্ষণীয় পুরস্কার।

ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে: https://www.banglalink.net/en/digital-services/apps/music-on-the-mybl-app

বাংলালিংক-এর ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর বলেন, “ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন করা। MyBL ব্যবহারকারীরা এখন ১,০০,০০০-এর বেশি ভালো মানের বাংলা গান ও ১০০০-এর বেশি পডকাস্ট পর্ব উপভোগ করতে পারবেন। একই সাথে এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় আর্টসেল রকস্টারদের সাথে দেখা করার সুযোগ পাবেন।”    

আর্টসেলের সহ-প্রতিষ্ঠাতা জর্জ লিংকন ডি’কস্তা বলেন, “বাংলাদেশে MyBL-এর এই নতুন ধরনের মিউজিক ক্যাম্পেইনের অংশ হতে পেরে আর্টসেল আনন্দিত। আমরা সারাদেশের সঙ্গীতপ্রেমী ও আমাদের ফ্যানদের ‘MyBL স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ীদের সাথে অসাধারণ সময় কাটাতে আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি।”

বাংলালিংক নতুন ও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে গ্রাহকসেবার অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি