মঙ্গলবার, জুন ২, ২০২৬
29.5 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষা এবং গবেষনায় এআই টুল্স ব্যবহার নিশ্চিতকরনের উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ভার্চুয়াল এআই সামিট ২০২৩ এর আয়োজন করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান গতকাল আন্তর্জাতিক ভার্চুয়াল এআই সামিট উদ্বোধন করেন। ফিলিপাইন ইউনিভার্সিটি-লাগুনার লিসিয়াম থেকে অধ্যাপক ড. নীল পেরেজ বালবা উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইমরান মাহমুদ অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের স্বাগত জানান।

দুই দিন ব্যাপি সম্মেলনে এআই টুল অ্যাপ্লিকেশনের উপর চারটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যার প্রতিটিতে একজন করে ফ্যাসিলিটেটর ছিলেন। সম্মেলনের প্রথম দিনে ইউনিভার্সিটি উটারা মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. আইদি আহমি “চ্যাট জিপিটি ফর বিবলিওমেট্রিক এ্যানালাইসিস” শীর্ষক কর্মশালা পরিচালনা করেন। ডাঃ আহমি একজন বিশ্বব্যাপী খ্যাতিমান লেখক যিনি বাইবলিওমেট্রিক বিশ্লেষণের উপর দুটি বই প্রকাশ করেছেন। “এআই টুলস ফর ডেইলি লাইফ” শীর্ষক দ্বিতীয় কর্মশালা পরিচালনা করেন জাফর হোসেন জাফী। সামিটের দ্বিতীয় দিন ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার সহকারী অধ্যাপক ডঃ আহমেদ সালাহউদ্দিন মোহাম্মদ হারিথউদ্দিনের “এআই টুলস ফর টিচিং” এর উপর একটি কর্মশালার মাধ্যমে শুরু হয়। ডঃ হারিথউদ্দিন সম্প্রতি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এআই সরঞ্জামগুলিকে একীভূত করার জন্য তার উদ্ভাবনী পদ্ধতির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত হন। চতুর্থ এবং শেষ কর্মশালা “চ্যাটজিপিটি ব্যবহার করে লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপমেন্ট” পরিচালনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ এবং সফল উদ্যোক্তা সাব্বির আহমেদ।

বর্তমান সময়ে কম্পিউটারে দক্ষতা যেমন প্রয়োজন, তেমনি এআই এর উপর দক্ষতা অর্জন ও অপরিকার্য হয়ে উঠেছে। আন্তর্জাতিক ভার্চুয়াল এআই সামিট ২০২৩-এ সারা বিশ্ব থেকে আশি জনের বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী অংশ নিয়েছেন। সামিটে অংশগ্রহণকারীরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে দক্ষতার সাথে এআই টুল ব্যবহারের বিষয়ে জ্ঞান অর্জন করেন।

সমাপনী অধিবেশনে, প্রফেসর ড. উজ্জ্বল কে চৌধুরী উদাহরণসহ এআই এর ব্যবহার তুলে ধরেন এবং এআই টুল ব্যবহার সংক্রান্ত বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন। সমাপনী বক্তব্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া, শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে এআই টুল ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি