শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
31.3 C
Dhaka

বঙ্গবাজারের পোড়া চাদর কিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি পোড়া চাদর কিনলেন ৪০ হাজার টাকায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনাবেচার উদ্যোগ নিয়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এই পোশাক সংগ্রহের মাধ্যমে তারা সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে। এই বিক্রির টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। 

এরই অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে বঙ্গবাজারে পোড়া একটি ‍চাদর ক্রয় করেন প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এই পোশাক ক্রয় করেন। এ সময় তিনি বলেন, আমি এবং আমার সহকর্মীদের সবার কাছে যা ছিল তা মিলে ৪০ হাজার টাকায় এই চাদরটি কিনলাম। ভায়াবহ আগুনে আনুমানিক প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তাদের কিছুটা আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার। আমরা ১৭ কোটি মানুষ যার যতোটুকু সামর্থ আছে তা নিয়ে কি এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো না? তিনি আরো বলেন টাকা বড় কথা নয়, বড় কথা হলো ব্যবসায়ীর পাশে আমরা আছি।

তিনি সৃজনশীল, উদ্ভাবনী সমাধান নিয়ে
বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গ বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের যেকোনো মহৎ উদ্যোগের সাথে সব সময় থাকবেন বলেও জানান।

প্রতিমন্ত্রী সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি