শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

অ্যাপল ওয়াচের বিরুদ্ধে ফিচার চুরির অভিযোগ

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ অ্যাপলের স্মার্টওয়াচ বিশ্বে বেশ জনপ্রিয়। ব্যবহারকারীর স্বাস্থ্যের বিভিন্ন তথ্যসহ এসওএস ফিচারের মাধ্যমে ইতিমধ্য়েই বহু প্রাণ বাঁচিয়েছে এই স্মার্ট হাতঘড়ি। আর এই ফিচারপ্যাকড স্মার্টওয়াচের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। যে প্রযুক্তির কারণে এতো স্মার্টনেস অ্যাপলের স্মার্টওয়াচ, সেই প্রযুক্তি নাকি চুরি করা। এমনই অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হল মার্কিন এক মেডিক্যাল টেক কোম্পানি।

অনেকদিন ধরেই অ্যাপল ওয়াচের বিরুদ্ধে পেটেন্ট চুরির অভিযোগ তুলে আসছে আমেরিকার মেডিক্যাল টেক সংস্থা মাসিমো। বিষয়টি নিয়ে মার্কিন আদালতেরও দ্বারস্থ হয়েছে তারা। ওই মামলায় অ্যাপলকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

আমেরিকার বেশিরভাগ হাসপাতালেই মাসিমোর তৈরি অক্সিজেন সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়। কোম্পানির অভিযোগ, তাদের বেশ কিছু কর্মীর সঙ্গে বৈঠকে বসেছিল অ্যাপল। সেসব কর্মীদের নানা সুবিধা দিয়ে তাদের কাছ থেকে ওই প্রযুক্তির তথ্য চুরি করেছে অ্যাপল। এমনকি মাসিমোর চিফ মেডিকেল অফিসারকে অ্যাপল চাকরি দিয়েছে। এর জন্যই অ্যাপলের বিরুদ্ধে দশটি আলাদা আলাদা পেটেন্ট চুরির অভিযোগ এনেছে কোম্পানিটি। সেই মামলায় অ্যাপলকে দোষী সাব্যস্ত করেছে মার্কিন আদালত।

এবার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশন। তাদের তদন্ত রিপোর্টেও যদি দোষী সাব্যস্ত হয় অ্যাপল। তাহলে নিষিদ্ধ হতে পারে অ্যাপল ওয়াচের ৬ সিরিজসহ পরবর্তী মডেল। 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি