বুধবার, জুন ২৪, ২০২৬
27.2 C
Dhaka

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অ্যাপ ভিত্তিক সফটওয়ার টালিখাতা ফ্রি

টেকভিশন ডেস্ক: টালিখাতা ব্যবসার সব ধরনের হিসাব রাখার জন্য একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপটি সম্পূর্ন ফ্রি এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। অ্যাপটি দিয়ে সহজে বেচা, কেনা এবং খরচের সব ধরনের লেনদেনের হিসাব রাখা যায়, হিসাবে ভুল হয় না এবং বাকি আদায় সহজ হয়। এখন হাতে-কলমে হিসাব রাখার ঝামেলা আর নেই।টালিখাতায় ইতিমধ্যে ৬ লাখেরও বেশি রেজিস্টার্ড ব্যবহারকারী রয়েছে এবং কম সময়ে দেশজুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সাড়া ফেলেছে। সম্প্রতি নতুন ফিচার ও সুবিধা নিয়ে অ্যাপটির নতুন ভার্সন এসেছে।

এই উপলক্ষে ইউএনসিডিএফ এবং শিওরক্যাশ ‘কুটির, ক্ষুদ্র ও ছোট ব্যবসা ডিজিটালাইজেশন এবং কোভিড পরবর্তী সহযোগিতা’ সংক্রান্ত একটি ওয়েবিনার সেমিনারের আয়োজন করেছে।

বাংলাদেশে ১ কোটিরও বেশী কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ৩ কোটিরও বেশী মানুষ কাজ করছেন। দেশ ডিজিটালি এগিয়ে গেলেও, অর্থনীতির এই বিশাল অংশটি আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিগত দিক থেকে খুব বেশি সুবিধা পাচ্ছেনা। তাই এই বিশাল সেক্টরের কথা মাথায় রেখে, তাদের ব্যবসা প্রসারে প্রযুক্তিগত নানাবিধ সহযোগিতা করাই টালিখাতার মূল উদ্দেশ্য।

সেমিনারের প্রধান অতিথি এফআইডি (অর্থ মন্ত্রণালয়) এর সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, মহামারীর এই সময় ছোট ব্যবসাগুলোকে ডিজিটালি কানেক্ট করা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। এটি বাস্তবায়নে সরকার এরসঙ্গে সম্পৃক্ত সব পার্টনারদের নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এই সেক্টরের ডিজিটালাইজেশনে এবং ব্যবসা বৃদ্ধিতে টালিখাতার উদ্যোগ প্রশংসনীয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং অন্যতম প্যানেল স্পিকার ড. লীলা রশিদ বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় অংশ ব্যাংক থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। প্রয়োজনীয় পুঁজির যোগান দিতে চড়া দামে তারা পুঁজি সহায়তা নিয়ে থাকেন। তবে সঠিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম সেবা দিলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।

শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, সুপারস্টোরগুলো নিয়মিত ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যার ব্যবহার করছে। আমরা শহর এবং প্রান্তিক সব ধরনের ব্যবসায়ীদের ডিজিটাল সুবিধা দিতে টালিখাতা তৈরি করেছি। এই অ্যাপটির সহজ ও ব্যবহার-বান্ধব ইন্টারফেস দিয়ে ব্যবসায়ীরা লেনদেনের হিসাবগুলোকে ডিজিটালাইজ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালক। তবে এই খাতে লোন সরবরাহ করা খুব ব্যয়বহুল কারণ এর জন্য নিবিড় তদারকির প্রয়োজন আছে। তাই, অ্যানালগ ব্যবসাকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমাদের ডিজিটাল সমাধানগুলো দরকার। এ নিয়ে ব্র্যাক ব্যাংক টালিখাতার সঙ্গে বেশ কিছু কাজ করছে।

টালিখাতায় ব্যবসায়ীরা নিজেদের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ করে সহজে কাস্টমারদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহন, সাপ্লায়ারদের পেমেন্ট প্রদান এবং ব্যাংকের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি