শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

টানা চতুর্থবার দেশসেরা ব্র্যান্ড বিকাশ

টেকভিশন২৪ ডেস্কঃ টানা চতুর্থবার ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ২০১৯ থেকে ২০২১ এর ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ১১০টি দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ড থেকে মনোনীত শীর্ষ ১৫টি’র মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ। পরপর চার বছর সম্মানজনক এই স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা ষষ্ঠ বারের মত ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।

মাত্র এগারো বছরের যাত্রায় আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে দেশের সব শ্রেণীর মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে, সেই অবদানের স্বীকৃতি এই পুরস্কার। এবারের আয়োজনে ৩৮টি ক্যাটাগরির শীর্ষ ১১০টি ব্র্যান্ডের মধ্যে ১৫টি ব্র্যান্ড ‘ওভারঅল টপ ব্র্যান্ড’ পুরস্কারে ভূষিত হয়, যেখানে বিকাশ প্রথম স্থান অধিকার করে দেশের সেরা ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়।

২৪ ডিসেম্বর শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত হয় ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর ১৪তম সংস্করণ। বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন আই কিউ পরিচালিত জরিপ অনুযায়ী দি ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আহম্মেদ আশিক হোসেন এবং হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারী।

ভোক্তা সন্তুষ্টি অর্জনে ব্র্যান্ডগুলোকে আরও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত প্রায় দেড় যুগ ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে আসছে। দেশজুড়ে ৮ বিভাগ থেকে এবারই ‍সবচেয়ে বেশী, ১০ হাজার ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে দেশজুড়ে পরিচালিত হয় এই জরিপ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি ঢাকার সভাপতি নাদির, সাধারণ সম্পাদক বরকতুল আলম

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সোসাইটি (আইএসওসি) বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের ২০২৬...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি