শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

‘দশ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিল ‘নগদ’

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের (App) মাধ্যমে মোবাইলে গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর তুলে মোটরবাইক জিতে নিয়েছেন চারজন বিজয়ী। সম্প্রতি রাজধানীর বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে বাইক তুলে দেওয়া হয়।

‘দশ টাকার অফার’ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের আওতায় ১৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ‘নগদ’ অ্যাপের মাধ্যমে মোবাইলে ‘দশ টাকার দৌড়’ নামক গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে এ পুরস্কার জিতে নেন তাঁরা। বিজয়ীরা হলেন তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন।

নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্‌মদ, চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ কর্পোরেট গভার্নেন্স অফিসার এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্রাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ, হেড অব ডিজিটাল মার্কেটিং রোমায়েল হাসান ওয়াহিদ, জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার-ব্র্যান্ড আলি আহসান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান কৌশিক সাহাসহ নগদ-এর কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে মোটরবাইকের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বাইক বিজয়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার লিলি বলেন, ক্যাশআউট চার্জ সবচেয়ে কম হওয়ায় বাড়ি থেকে খরচের টাকা সবসময় নগদ-এ পাঠান তাঁর বাবা। লেখাপড়ার অবসরে অলস সময়টাকে আনন্দময় করে তুলতে নগদ-এর ‘দশ টাকার দৌড়’ ক্যাম্পেইনে অংশ নেন তিনি। তিনি বলেন, ‘সময় কাটানোর জন্য গেম খেলেছি, কিন্তু ‘নগদ’ থেকে যে এভাবে পুরস্কার পাব, সেটা একেবারেই ভাবিনি। আমার হাতে পুরস্কার এটা এখনো বিশ্বাস হচ্ছে না’। 

‘দশ টাকার দৌড়’ খেলায় অংশ নেন ১ লাখ ৪৮ হাজার ৯৩ জন। যাদের মধ্যে প্রতিদিনের খেলায় সর্বোচ্চ স্কোর গড়া ১০০ জনের প্রত্যেকে পেয়েছেন ১০০ টাকা করে পুরস্কার। সে হিসেবে দুই ২ হাজার ৮০০ জনকে নগদ-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতিদিনের পুরস্কার।  

‘দশ টাকার দৌড়’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্‌মদ বলেন, ‘নগদ ব্যবহারকারীদের অবসর সময়টা আরো আনন্দময় করতে এমন গেম-এর আয়োজন। পাশাপাশি গ্রাহকের বাড়তি পাওয়া হলো বিজয়ীদের জন্য নগদ-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগদ-এর সাথে ব্যবহারকারীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি