বুধবার, নভেম্বর ১১, ২০২৬
25 C
Dhaka

ব্যবহারকারীদের জন্য রিয়েলমি’র ‘সেফগার্ড সার্ভিস’

টেকভিশন২৪ ডেস্কঃ স্মার্টফোনের ক্রয়-পরবর্তী সেবা নিশ্চিত করতে ব্যবহারকারীদের জন্য ‘সেফগার্ড সার্ভিস’ নিয়ে এলো তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। ফোন কেনার পর যেন কোন সমস্যা না হয় এবং ব্যবহারকারীদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য এই সেবা নিয়ে এসেছে রিয়েলমি।

সেফগার্ড সার্ভিসের মাধ্যমে একদম কম খরচে স্মার্টফোনের ডিসল্পে পরিবর্তন করা যাবে। একই সাথে এই সার্ভিসের আওতায় ডিভাইসের অফিসিয়াল ওয়ারেন্টি বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে আকর্ষণীয় এই সেবা নিয়ে এসেছে রিয়েলমি।

স্মার্টফোন ব্যবহারকারীদের দু’টি ক্ষেত্রে সেফগার্ড সার্ভিস দিবে রিয়েলমি – স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিস এবং বর্ধিত (এক্সটেন্ডেট) ওয়ারেন্টি সেফগার্ড সার্ভিস। এক্ষেত্রে ডিভাইস কেনার ৭ দিনের মধ্যে স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিসটি কিনতে হবে। সার্ভিসটি কেনার পর সর্বোচ্চ একবার ফোনের ভাঙা স্ক্রিন পরিবর্তন করার সুযোগ পাবেন ক্রেতা। অন্যদিকে, বর্ধিত (এক্সটেন্ডেট) ওয়ারেন্টি সেফগার্ড সার্ভিসের সুযোগ গ্রহণ করতে হলে, স্মার্টফোন কেনার ৬ মাসের মধ্যে সার্ভিসটি কিনতে হবে। এক্ষেত্রে রিয়েলমি’র নিয়মিত অফিসিয়াল ওয়ারেন্টি ১ বছরের পরেও, অতিরিক্ত ওয়ারেন্টি সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন ক্রেতারা। এই সার্ভিসটি ৬ মাস বা ১ বছর মেয়াদের জন্য পাওয়া যাবে।

ক্রেতারা ৬ মাস মেয়াদী এক্সটেন্ডেড ওয়ারেন্টি সেফগার্ড সার্ভিস নিতে পারবেন মাত্র ২৯০ টাকায়। এছাড়া মাত্র ৪৯০ টাকায় পাবেন ১ বছর মেয়াদী এক্সটেন্ডেড ওয়ারেন্টি। আর স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিসের ক্ষেত্রে রিয়েলমি স্মার্টফোনের প্রাইস রেঞ্জের (মূল্য) ওপর নির্ভর করবে খরচ। ডিভাইসের দাম ১০ হাজার টাকার কম হলে ক্রেতারা ৬ মাস মেয়াদী স্ক্রিন প্রোটেকশন সেফগার্ড সার্ভিস পাবেন মাত্র ১৯০ টাকায়। এরপর প্রতি ৫ হাজার টাকা বেশি ফোনের দামের ওপর নির্ভর করে সার্ভিসটির খরচ বাড়বে মাত্র ৫০ টাকা করে। একই সাথে, ডিভাইসের দাম ১০ হাজার টাকার কম হলে ক্রেতারা ১ বছর মেয়াদী স্ক্রিন প্রোটেকশন সার্ভিস পাবেন মাত্র ২৯০ টাকায়। এরপর প্রতি ৫ হাজার টাকা বেশি ফোনের দামের ওপর নির্ভর করে সার্ভিসটির খরচ বাড়বে মাত্র ১০০ টাকা করে।

তবে, স্মার্টফোনে কোনো ধরণের মানবসৃষ্ট সমস্যা হলে বা অনুনোমদিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সেফগার্ড সার্ভিস প্রযোজ্য হবে না। ঝামেলা ছাড়া ঘরে বসে সেফগার্ড সার্ভিস গ্রহণ করতে চাইলে এখনই অর্ডার করুন রিয়েলমি সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেইজে- https://www.facebook.com/realmeServiceBD। এছাড়া, সার্ভিস ও অভিযোগ সংক্রান্ত যোগাযোগের জন্য এই হটলাইন নাম্বার ডায়াল করুন: +৮৮০ ৯৬১০ ৫৫৫৫৫৫।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি