রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সাথে কাজ করবে ফিকি

টেকভিশন২৪ ডেস্কঃ চলমান আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সহযোগি হয়ে কাজ করবে বিদেশী বিননিয়োগকারীদের সংগঠন ‘দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (ফিকি)। চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত ফিকির ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন।

নাসের এজাজ বিজয় বলেন, “চেম্বারের ৫৯তম এজিএমে উপস্থিত থাকতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত। আমরা সবাই জানি, গত ৫৯ বছরের গর্বিত যাত্রায়, ফিকির সদস্য কোম্পানিগুলো সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০ শতাংশের বেশি অবদান রেখে আসছে এবং বাংলাদেশে ৯০ শতাংশের বেশি অভ্যন্তরীণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট’এর (এফডিআই) প্রতিনিধিত্ব করছে। এ অবদানের মাধ্যমে ফিকি দেশের অর্থনীতির পরিবর্তনকারী এবং উন্নয়ন সহযোগিতে পরিনত হয়েছে।”

তিনি জানান, “আমাদের পরিচালনা পর্ষদ এবং কমিটির সদস্যসহ ২০০ টিরও বেশি সদস্য রয়েছে। যাদের মাধ্যমে আমরা এই প্রতিকূল অর্থনৈতিক পরিবেশের মধ্যেও সরকার, নীতি নির্ধারক, নিয়ন্ত্রক এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ক্রমাগত অ্যাডভোকেসি করে আমাদের সদস্যদের ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট অনেক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। ”

তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে লিকুইডিটি চ্যালেঞ্জ, বৈদেশিক মুদ্রাবিনিময় ঝুঁকি এবং মুদ্রাস্ফীতির চাপ স্বল্পমেয়াদে কিছু অনিশ্চয়তা তৈরি করেছে। তবে আমরা বিশ্বাস করি, বিশ্বব্যাপী চলমান এই সংকটের মধেও আমাদের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশকে একটি টেকসই ও স্থিতিশীল অর্থনীতির দিকে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, সাম্প্রতিক সময়ের এসব চ্যালেঞ্জ কখনোই বাংলাদেশর দীর্ঘমেয়াদী সম্ভাবনাকে সীমিত করবে না। ফিকি বরাবরের মতোই সংকট মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থান ধরে রাখতে কাজ করবে,”

চেম্বারের ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, “আমরা ফিকি’র মূল লক্ষ্য অর্জনের জন্য ৪টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সামনের বছরগুলোতে আমাদের করণীয় নির্ধারন করেছি। সদস্যদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে অনুকূল পরিবেশ তৈরিতে সহযোগিতা করা, পলিসি অ্যাডভকেসি, ফিকির প্রচারনা ছাড়া্ও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের সঠিক ব্র্যান্ডিংএর মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী বছর কিছু ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”

এজিএমে ফিকির সহ-সভাপতি স্বপ্না ভৌমিক, নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির, পরিচালনা পর্ষদ, ফিকি সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি