শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
28 C
Dhaka

১৯ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর বাংলাদেশ দল ঘোষণা

টেকভিশন২৪ ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২২)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের পুর্নাঙ্গ বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সারা দেশে আয়োজিত আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২২) এর মাধ্যমে এই ৬ জনকে নির্বাচন করা হয়েছে। ২০১৫ সাল থেকে প্রতি বছর দেশে এই অলিম্পিয়াডটি আয়োজিত হয়ে আসছে। এবছর ছিল এর অষ্টম আয়োজন। দীর্ঘ প্রচার-প্রচারণা, ৪টি আঞ্চলিক পর্ব, অনলাইনে ই-অলিম্পিয়াড, ৪টি স্কুল অলিম্পিয়াড, জমজমাট জাতীয় পর্ব ও ক্যাম্প আয়োজনের পর নির্বাচন করা হয়েছে এই ৬ জন শিক্ষার্থীকে।

এবারের আইজেএসও দলের সদস্যরা হলো- খুলনা জিলা স্কুলের এস. এম. আব্দুল ফাত্তাহ (১০ম শ্রেণি) ও কাজী নাদিদ হোসেন (১০ম শ্রেণি), কুমিল্লা জিলা স্কুলের রিয়াজুস সালেকীন সামীন (১০ম শ্রেণি), ঢাকার ডিপিএস এসটিএস স্কুলের মো: ফাইয়াজ সিদ্দিকী (৮ম শ্রেণি), উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মো: আজমাঈন আদিব (৯ম শ্রেণি) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নাফিস নূর তাস্বীন (৯ম শ্রেণি)। এরাই ডিসেম্বরে কলম্বিয়া অনুষ্ঠেয় ১৯ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২২) এ বাংলাদেশর হয়ে অংশগ্রহণ করবে।

আইজেএসও-২০২২ বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্যবিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক কাউন্সেলর ও ইউনিভার্সিটি অব ওয়াওমিং এর পিএইচডি গবেষক ইবরাহিম মুদ্দাসসের ও তাসনিম আরা। বাংলাদেশে পুরো আয়োজনটির সমন্বয়ক হিসেবে আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির মাহমুদ মীম ও একাডেমিক সমন্বয়ক হিসেবে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আবিদুর রহমান। এছাড়াও বাংলাদেশ দলের ৬ জনকে সারাদেশ থেকে খুঁজে বের করতে এই অলিম্পিয়াডে কাজ করেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির শত শত স্বেচ্ছাসেবক।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির এই স্বেচ্ছাসেবকরাই আগামী এক মাস আইজেএসও দলের প্রস্তুতির জন্য ক্যাম্প আয়োজন করবে। সাথে মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

এবছর বিডিজেএসও-২০২২ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পন্সর আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। এছাড়া সহযোগি হিসেবে রয়েছে প্রথম আলো ও ম্যাসল্যাব, ম্যাগাজিন পার্টনার মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোরআলো। অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.bdjso.org এই ওয়েবসাইটে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি