শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

টানা দুই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে সেরা অবস্থানে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলালিংক টানা দুই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি নিয়ে নেটওয়ার্কের গতি ও ডিজিটাল সেবার মানে সেরা অবস্থান ধরে রেখেছে। আজ বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রান্তিক ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বাংলালিংক-এর আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলালিংক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রান্তিক হিসাবে ইন্টারনেট ডেটা থেকে বাংলালিংক-এর আয় ২১.৪ শতাংশ বৃদ্ধি ও এর ব্যবহারকারীর সংখ্যা ৬.৪ শতাংশ বৃদ্ধি এই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে।

বাংলালিংক-এর চলমান ফোরজি সম্প্রসারণের ফলে সারা দেশে এর সর্বোচ্চ গতির নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা এর ফলে বাংলালিংক-এর ডিজিটাল সেবাও ব্যবহার করতে পারছেন। গত ১০ মাসে ৩৪০০-এরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। চলমান এই প্রচেষ্টার কারণে এর ফোরজি ব্যবহারকারীর সংখ্যা প্রান্তিক হিসাবে ৩১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৫ কোটিতে। দেশের প্রথম অপারেটর হিসেবে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক। এছাড়াও সম্প্রতি চট্টগ্রাম বিভাগে এর নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এই বছরের তৃতীয় প্রান্তিকে ধারাবাহিক ভালো ফলাফল অব্যাহত রয়েছে। এই প্রান্তিকের শেষে টফি-এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৭০ লক্ষে উন্নীত হয়। দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে  আসন্ন বিশ্বকাপ ফুটবল লাইভস্ট্রিমিংও করবে টফি। বাংলালিংক-এর সেলফ কেয়ার অ্যাপ মাইবিএল অ্যাপ-ও ধারাবাহিকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে চলেছে। তৃতীয় প্রান্তিকে এটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৫১ লক্ষ।  

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “ধারাবাহিকভাবে আমাদের দুই অঙ্কের প্রবৃদ্ধি এটাই নিশ্চিত করে যে, গ্রাহকদের কাছে আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক ও উন্নত ডিজিটাল সেবা স্বীকৃতি পাচ্ছে। এর ফলে বাংলালিংক এই বছরের তৃতীয় প্রান্তিকে আয়ের মার্কেট শেয়ারও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দেশের নানা প্রান্তে আরও ভালো অবস্থান ও নানা ধরনের ডিজিটাল সেবা নিয়ে আমরা প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে পারবো বলে বিশ্বাস করি।”

বাংলালিংক গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত ডিজিটাল সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সম্পূর্ণ রিপোর্টটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন: https://www.veon.com/investors/reports-results/reports-results/

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি