সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
34 C
Dhaka

২৭০ মিলিয়ন ফোন বিক্রির লক্ষ্যমাত্রা স্যামসাংয়ের

টেকভিশন২৪ ডেস্কঃ আগামী বছর অর্থ্যাৎ ২০২৩ সালে নিজেদের ফোন বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করেছে স্যামসাং। এ সময়ে ২৭০ মিলিয়ন ডিভাইস বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। চলতি বছরে স্যামসাংয়ের ২৬০ মিলিয়ন স্মার্টফোন বিক্রির সম্ভাবনা রয়েছে। পরের বছর এটি ১০ মিলিয়ন বৃদ্ধি করতে চায় তারা।

২০১৭ সালে বিশ্বব্যাপী ৩২০ মিলিয়ন ফোন বিক্রি করেছিল স্যামসাং। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে বড় অবদান রাখা স্যামসাং পরবর্তীতে ৩০০ মিলিয়নের মাইলফলক আর ছুঁতে পারেনি। তবে ফোন বিক্রি কমলেও আয় কমেনি স্যামসাংয়ের। কেননা এ সময়ে প্রতিষ্ঠানটি বাজারে হাই-রেঞ্জের ফোন এনেছে।

এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৩ অর্থবছরে স্যামসাং কম বাজেটের ফোন বিক্রি কমিয়ে দেবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রিমিয়াম ডিভাইসের ফোন বিক্রি করা। আর এতেই আয়ের পরিমাণ বাড়বে, এমনটাই মনে করছে প্রতিষ্ঠানটি।

ফোল্ডেবল ফোন তৈরিতে অপ্রতিদ্বন্দ্বী স্যামসাং। ২০২৪ সালের মধ্যে ৮০ শতাংশ ফোল্ডেবল ফোনের বাজার দখল করতে চায় কোম্পানিটি। আগামী বছরে প্রিমিয়াম এস সিরিজ ৬০ মিলিয়ন এবং জেড সিরিজ ২১০ মিলিয়ন বিক্রির লক্ষ্য নিয়েছে স্যামসাং।

স্যামসাংয়ের বিভিন্ন পণ্য বিক্রি এবং পরিষেবায় চাঙ্গা থাকলেও কোম্পানিটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা কমেছে ৩০ শতাংশ। সেমিকন্ডাক্টর খাতে শ্লথগতির জেরে মুনাফায় প্রভাব পড়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি