শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
31 C
Dhaka

বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য নতুন প্ল্যাটফর্ম ‘বিকানেক্ট’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগের জন্য সমন্বিত প্ল্যাটফর্ম ‘বিকানেক্ট’ চালু করেছে। এই উদ্যোগে বাংলালিংক-এর সহযোগী হিসেবে রয়েছে প্রুডেন্ট টেকনোলজিস্‌। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কার্যক্রম আরও উন্নত করার পাশাপাশি সেগুলিকে গ্রাহকদের সাথে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী উপায়ে যোগাযোগের সুযোগ দেবে।

বিকানেক্ট এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য একটি ক্লাউড প্রযুক্তি ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যা সমন্বিত যোগাযোগের জন্য বিভিন্ন টেলিকম সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তার নিশ্চয়তা দেবে। এটি স্বয়ংক্রিয় উপায়ে প্রতিষ্ঠানগুলির সাথে গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করবে।   

বিকানেক্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এই ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস মূর্তি, বাংলালিংক-এর  কমার্শিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড বিটুবি মার্কেটিং ডিরেক্টর মেহেদি আল আমিন, বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন, বাংলালিংক-এর হেড অফ বিটুবি আইসিটি সলিউশন এএসএম রাশেদুজ্জামান, বাংলালিংক-এর বিজনেস সাপোর্ট সিস্টেম ডিরেক্টর তাওহিদ রিজওয়ানুর রহমান ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “জীবনযাত্রার নানামুখী সমাধানে আগ্রহী একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আমরা সব ধরনের গ্রাহককে অত্যাধুনিক ডিজিটাল সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।  এরই অংশ হিসেবে ‘বিকানেক্ট’ এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে গ্রাহকদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে ও তাদের গোপনীয়তা রক্ষা করবে।”    

প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস মূর্তি বলেন, “‘বিকানেক্ট’ চালুর উদ্দেশ্যে বাংলালিংক-এর সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক যেভাবে বিভিন্ন ডিজিটাল সেবা  নিয়ে আসার পাশাপাশি দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিকানেক্ট-এর মতো উদ্ভাবনী সমাধান কোম্পানিগুলিকে গ্রাহকদের সাথে যোগাযোগ উন্নত করার নতুন পথ হিসেবে কাজ করবে।”

বাংলালিংক উদ্ভাবনী বিভিন্ন সমাধান নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি