রবিবার, জুলাই ১৯, ২০২৬
31.1 C
Dhaka

দেশের সবচেয়ে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো ‘নিবেদিতা স্প্লেন্ডর ২০২২’

টেকভিশন২৪ ডেস্ক: নারী উদ্যোক্তাদের কমিউনিটি নিবেদিতা আয়োজন করছে দেশের সবচাইতে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো ‘নিবেদিতা স্প্লেন্ডর ২০২২’। বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম নিবেদিতা এই আয়োজন করছে। দেশের সবচেয়ে বড় এই গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হবে আগামী ২৮-২৯ অক্টোবর হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এ। এক্সপো চলবে দু’দিন ব্যাপী প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১১ টা পর্যন্ত।

২৪ অক্টোবর আইসিটি টাওয়ারের হাইটেক পার্কের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ।

এই এক্সপোতে প্রায় ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অনলাইন, অফলাইন ব্র্যান্ড অংশগ্রহণ করবে। জনপ্রিয় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ভ্লগাররা এক্সপোতে উপস্থিত থেকে ব্র্যান্ড গুলোর প্রমোট করবেন। এছাড়াও এক্সপোতে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিভিন্ন কালচারাল আয়োজন যেখানে থাকবে ফ্যাশন শো, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের লাইভ মিউজিক শো, ডান্স পারমফর্ম্যান্স, স্ট্যান্ড আপ কমিডি শো, র‍্যাফেল ড্র এবং আরও কিছু বিশেষ আকর্ষণ। এই এক্সপো দিনব্যাপী সকলের জন্যই উন্মুক্ত।

এই এক্সপোতে কেনাকাটায় থাকছে র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্র এ বিজয়ীদের জন্য রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে আকর্ষণীয় ডায়মন্ডের জুয়েলারী, ডিজাইনার ড্রেস, ভ্যানিটি ফার্নিচার সহ আকর্ষণীয় সব উপহার।

এই এক্সপোতে টাইটেল পার্টনার হিসেবে থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড, পাওয়ারড বাই হিসেবে আছে ফ্যাশন ব্র্যান্ড ফেস্টিভাইব এসোসিয়েট পার্টনার হিসেবে আছে বাংলাদেশ হাই-টেক পার্ক লিমিটেড এবং এস্তে মেডিকেল বাংলাদেশ। এছাড়াও মিডিয়া পার্টনার হিসাবে আছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি।

বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবরকম সাপোর্ট দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। নারীদের উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকার হার পাওয়ারসহ বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে৷ আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে নারীরা।’

তিনি আরও বলেন, ‘নিবেদিতার এই এক্সপো নিবেদিতা স্প্লেন্ডর ২০২২ নারীদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি সবসময়ই এ ধরনের উদ্যোগের পাশে থাকবে। আমরা এই উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।’

নিবেদিতার প্রতিষ্ঠাতা ও সিইও আনিকা ইসলাম বলেন, ‘এই এক্সপো নারী উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করে দিবে মানুষের মধ্যে তাদের পণ্যগুলো সম্পর্কে ইতিবাচক ধারনা তৈরি করতে। আগামী বিশ্ব নারী উদ্যোক্তা দিবসে আমাদের প্রত্যাশা থাকবে প্রত্যেক নারী উদ্যোক্তা তাঁদের ব্যাবসা কে প্রতিষ্ঠা করার মাধ্যমে নিজেদের আত্ম‌উন্নয়নের পাশাপাশি সমাজে অবদান রাখতে পারবেন।’

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি