বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
29.8 C
Dhaka

ফাইভজি বিস্তারে একসঙ্গে কাজ করবে নকিয়া-রিলায়েন্স জিও

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়ার সঙ্গে হাত মেলালো আকাশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। চুক্তি অনুসারে ভারতে ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে রিলায়েন্স জিও সংস্থাকে যন্ত্রাংশ সরবরাহ করবে নকিয়া। সোমবার নকিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে নকিয়া জানিয়েছে, এয়ারস্কেল পোর্টফোলিও থেকে শুরু করে বেস স্টেশন, হাই ক্যাপাসিটি ফাইভজি ম্যাসিভ এমএমও অ্যান্টেনা সরবরাহ করবে নকিয়। এছাড়াও বিভিন্ন স্পেকট্রাম ব্যান্ড সাপোর্টের জন্য রিমোট রেডিও হেড ও সেলফ অর্গানাইজিং নেটওয়ার্ক সফটওয়্যার সরবরাহ করা হবে।

রিলায়েন্স জিও ভারতে একটি স্বতন্ত্র ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করার পরিকল্পনা করেছে। বিদ্যমান ফোরজি নেটওয়ার্কের পাশেই এই নতুন প্রজন্মের নেটওয়ার্ক কাজ করবে।

রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন, আমরা নিশ্চিত নকিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্ব বিশ্বের সবচেয়ে উন্নত ফাইভজি নেটওয়ার্ক সরবরাহ করা সম্ভব হবে।

অন্যদিকে নকিয়া সিইও পেক্কা লুন্ডমার্ক রিলায়েন্স জিও-র সঙ্গে এই চুক্তিকে তাদের উল্লেখযোগ্য জয় বলে অভিহিত করেছেন।

ভারতে ৫জি ইন্টারনেটের গতি বর্তমানের ৪জি নেটওয়ার্কের ইন্টারনেটের গতির থেকে অন্তত ১০ গুণ বেশি হবে বলে আশা করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি,...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি