সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
32 C
Dhaka

ইনফিনিক্স দিচ্ছে তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ

ভক্ত ও ক্রেতাদের জন্য আকর্ষণীয় নতুন অফার ও ক্যাম্পেইন চালু করলো ইনফিনিক্স। থাকছে স্পিডমাস্টার তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ।

টেকভিশন২৪ ডেস্ক: টি টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে উন্মাদনাকে উদযাপনের লক্ষ্যে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে তরুণদের পছন্দের চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। ক্রিকেটপ্রেমী, ইনফিনিক্সের ক্রেতা, ভক্ত — সবাই এতে অংশগ্রহণ করে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন। ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য সবচেয়ে বড় পুরস্কারটি হলো বাংলাদেশ ক্রিকেটের স্পিডমাস্টার তাসকিন আহমেদের সাথে নৈশভোজের সুযোগ।

১৫ অক্টোবর, ২০২২ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩০ অক্টোবর, ২০২২ পর্যন্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফিনিক্স ভক্তরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। তারা পাবেন একটি ব্র্যান্ড নিউ ইনফিনিক্স হ্যান্ডসেট আর তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ। এর জন্য তাদের শুধু #বিয়ন্ডলিমিটস (#BeyondLimits) হ্যাশট্যাগ দিয়ে তাসকিনের বিয়ন্ড লিমিটস ভিডিওটি নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে। এছাড়া, ঐ ভিডিওর কমেন্ট সেকশনে নিজের লক্ষ্য ও সীমা ছাড়িয়ে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শেয়ার করতে হবে। সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে জীবনের লক্ষ্য অর্জনের সম্ভাবনা প্রতিটি মানুষের মধ্যেই আছে। প্রতিবন্ধকতা অতিক্রম করে নতুন কিছু অর্জনের জন্য নিজেকে চ্যালেঞ্জ করাই বিয়ন্ড লিমিটস ক্যাম্পেইনের উদ্দেশ্য।

ক্যাম্পেইন চলাকালীন ইনফিনিক্স হট ১২ ও নোট ১২ সিরিজের স্মার্টফোন ক্রেতারাও এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই সুযোগ পাওয়ার জন্য তাদের ১৬ অক্টোবরের পোস্টটি শেয়ার করতে হবে। পাশাপাশি, ঐ পোস্টের কমেন্ট সেকশনে স্মার্টফোন কেনার রশিদটি শেয়ার করতে হবে। একটি লিমিটেড এডিশন টি-শার্টও তারা জিতে নিতে পারেন, যা শুধু ইনফিনিক্সের ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাবে।

দারাজের ক্রেতাদের জন্যও আছে একটি বিশেষ অফার। এর জন্য তাদের ১৮ অক্টোবরের পোস্টের কমেন্ট সেকশনে স্মার্টফোন কেনার রশিদটি শেয়ার করতে হবে। একইসাথে, পোস্টটিও শেয়ার করতে হবে। তাসকিনের সাথে নৈশভোজের পাশাপাশি তারা একটি ডিসকাউন্ট ভাউচারও জিতে নিতে পারেন। দারাজ অফারটি ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এই বিশেষ অফারের ব্যাপারে জানতে দারাজ ও ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজ ফলো করুন।

“রোর ফর বিডি (Roar for BD)” ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলকে সমর্থন ও শুভকামনা জানাতে পারেন। এতে ১০জন ভাগ্যবান বিজয়ী তাসকিনের স্বাক্ষর করা ক্রিকেট বলসহ একটি বিশেষ গিফট বক্স পাবেন।

আরও বিস্তারিত জানার জন্য চোখ রাখুন ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে।   

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি