শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.6 C
Dhaka

চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে বাংলালিংক

গ্রাহকরা উপভোগ করবেন দ্বিগুণ গতির ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক গত এক বছরে চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ ৫০ শতাংশ বৃদ্ধি করেছে। দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তির মাধ্যমে বাংলালিংক-এর ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রামের ব্যবহারও শুরু হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই অঞ্চলের বাংলালিংক গ্রাহকরা এখন দ্বিগুণ গতির মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

আজ চট্টগ্রামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু এই ঘোষণা দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার এই প্রেস কনফারেন্সে যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংক-এর রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র ও প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।   

দেশের সব অঞ্চলের গ্রাহকদের জন্য সর্বোচ্চ গতির ফোরজি নেটওয়ার্ক ও মানসম্মত ডিজিটাল সার্ভিস নিশ্চিতের লক্ষ্যে বাংলালিংক নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। গত নয় মাসে সারা দেশে বাংলালিংক-এর ৩২০০টিরও বেশি বেইজ ট্রান্সসিভার স্টেশন স্থাপন করা হয়েছে। এছাড়া গত মাসে দেশের প্রথম অপারেটর হিসেবে ২.৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন তরঙ্গ দিয়ে ও টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মের ফোরজি চালু করেছে বাংলালিংক।   

প্রযুক্তিগত উন্নয়নের ফলস্বরূপ বাংলালিংক এই বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি টানা তৃতীয় বছরের মতো দেশের সর্বোচ্চ গতির মোবাইল নেটওয়ার্ক হিসেবে ওকলা-এর স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি।   

চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন,“চট্টগ্রাম বিভাগে নেটওয়ার্ক কাভারেজ সম্প্রসারণের জন্য বাংলালিংক-এর চলমান উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমরা গত কয়েক বছরে চট্টগ্রামে যে প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলেছি, সেটিকে এই ধরনের উদ্যোগ আরও মজবুত করবে। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলালিংক এভাবে চট্টগ্রামকে প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিতে সহযোগিতা করে যাবে।”

বিটিআরসি-এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন,দেশের বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান করে বাংলালিংক ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে। দেশের সব প্রান্তে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করার জন্য সরকারের যে লক্ষ্য, সেটির সাথে বাংলালিংক-এর এই প্রচেষ্টা সামঞ্জস্যপূর্ণ। আমরা বাংলালিংক-এর ধারাবাহিক সাফল্য কামনা করছি এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি।

বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু বলেন,“ ভিওন ইতোমধ্যে বাংলাদেশে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রবৃদ্ধির এই ধারা বজায় রাখতে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে আমাদের নেটওয়ার্কে বিপুল বিনিয়োগ করা হচ্ছে। আমাদের চলমান প্রচেষ্টা বাংলালিংক-এর সেবার মান আরও উন্নত করে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করি।”

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন,“সমগ্র দেশে বিস্তৃত একটি অপারেটর হওয়ার লক্ষ্যে আমরা দ্রুত গতিতে আমাদের শক্তিশালী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছি। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জাতীয় গুরুত্বের কারণে চট্টগ্রাম আমাদের সম্প্রসারণ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বিভাগের সাধারণ গ্রাহক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান – উভয়ই আমাদের সম্প্রসারিত নেটওয়ার্ক কভারেজের সুবিধা পাবে।”

প্রেস কনফারেন্স শেষে মাননীয় মেয়র বাংলালিংক-এর কিয়স্ক পরিদর্শন করেন এবং এর দ্রুততম মোবাইল ইন্টারনেট ও ডিজিটাল সার্ভিস টফি, হেলথ হাব ও অ্যাপলিংক ব্যবহার করে দেখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি