শুক্রবার, জুন ৫, ২০২৬
37.2 C
Dhaka

ভারতে আইফোন ১৪ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সদ্য বাজারে আসা আইফোন ১৪ উৎপাদন শুরু হয়েছে ভারতে। অ্যাপলের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে টেকক্রাঞ্চ। চলতি বছরের শেষ নাগাদ স্থানীয়ভাবে তৈরি এসব ফোন বাজারজাত করা শুরু হবে।

এক বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইফোন ১৪-তে রয়েছে যুগান্তকারী প্রযুক্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ সুরক্ষা ফিচার। আমরা এই ফোন ভারতে উৎপাদন করতে পেরে গর্বিত।

অ্যাপল বিশ্লেষক জেপি মরগ্যান জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আইফোন ১৪ মডেলের বৈশ্বিক উৎপাদনের পাঁচ শতাংশ ভারতে তৈরি করা হবে এবং ২০২৫ সালের মধ্যে আইফোনের সকল মডেলের ২৫ শতাংশ ভারতে উৎপাদন করতে চায় অ্যাপল।

চীনের বাইরে আইফোন উৎপাদনে জোর দিয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা চাপা উত্তেজনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাছাড়া আরেকটি কারণ হতে পারে- চীনের বিভিন্ন শহরে ঘন ঘন লকডাউনে উৎপাদন ব্যাহত হওয়া।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারতে আইফোন তৈরি হচ্ছে। তবে, এতদিন বেশিরভাগ পুরোনো আইফোন তৈরি করা হতো। চীনের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে অ্যাপল ভারতে নতুন আইফোন তৈরির পরিকল্পনা করে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি