বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
25.3 C
Dhaka

১৬ সেপ্টেম্বর থেকে কিনতে পাওয়া যাবে নতুন আইফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল বুধবার ৭ সেপ্টেম্বর বার্ষিক ইভেন্টে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস উন্মোচন করেছে। এছাড়াও, প্রতিষ্ঠানটি ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রো এনেছে বাজারে।

নতুন আইফোনের ডিজাইন অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে। আইফোন-১৪ সিরিজে ১২ মেগাপিক্সেলের ক্যামেরার পরিবর্তে এক লাফে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সংযোজন করেছে অ্যাপল।  

আইফোন ১৪ মডেলটিতে ৬.১ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন। দুটি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।
১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে আইফোন ১৪-তে। ভিডিও ধারণ করার জন্য থাকছে অ্যাকশন স্ট্যাবিলাইজেশন মোড। ৫জি সংযোগ থাকবে এতে।
৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে কোয়াড পিক্সেল সেন্সর ও ফটোনিক ইঞ্জিন থাকছে আইফোন ১৪ প্লাসে। এতে কম আলোতে ভালো ছবি উঠবে।

যুক্তরাষ্ট্রের মডেলগুলোতে থাকবে না কোনো সিম ট্রে। পাশাপাশি অন্যান্য অনেক দেশে সিম ট্রে ছাড়াই নতুন আইফোন আনবে অ্যাপল। থাকবে শুধু ই-সিম।
ইন্টারনেট সংযোগ বিহীন অঞ্চলে জরুরি প্রয়োজনে ইমার্জেন্সি এসওএস ভায়া স্যাটেলাইট ব্যবহারের সুযোগ থাকছে নতুন আইফোনে। স্যাটেলাইটের মাধ্যমে কাছের মানুষদের নিজের অবস্থান সম্পর্কেও জানাতে পারবেন ব্যবহারকারী। ফিচার চালু হবে নভেম্বর মাস থেকে।
আইফোন ১৪ ও ১৪ প্লাস পাওয়া যাবে পাঁচটি রঙে। এগুলো হলো- মিডনাইট, ব্লু, স্টারলাইট, পার্পল ও রেড।
আইফোন ১৪ সিরিজের দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে। প্লাস সংস্করণের দাম ৮৯৯ মার্কিন ডলার থেকে। ৯ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেবে অ্যাপল, কিনতে পাওয়া যাবে ১৬ সেপ্টেম্বর থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি