শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

উই সামিট আগামী ১৪ ও ১৫ই অক্টোবর

টেকভিশন২৪ ডেস্ক: নারী উদ্যোক্তাদের ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে উই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪ ও ১৫ই অক্টোবর। বলা হচ্ছে, এযাবৎকালের অন্যতম বড় উদ্যোক্তা সম্মেলনও এটা।

উই জনসংযোগ বিভাগ জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী দিনে থাকছে মোট ৩০ জন অতিথির আলোচনা। উদ্যোক্তাদের সুলভ ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রাপ্তি, লাজিস্টিক ইকোসিস্টেমে নিজেদের মানিয়ে নেয়া এবং ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের ওপর, ফেসবুক মার্কেটিং,ফটোগ্রাফিসহ নানান অপরচুনিটি বিষয়ে থাকবে দেশী বিদেশী অতিথি বক্তাদের কর্মশালা। অনলাইনে চলবে মোট আটটি সেশান।

দ্বিতীয় দিনে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ‘ফ্যাশন শো’। আবার এই উদ্যোক্তারাই অনুষ্ঠান মাতাবেন সাংস্কৃতিক পরিবেশনায়। সমাপনী অধিবেশনে এবার ‘জয়ী’ সম্মাননায় ভূষিত হবেন সেরা ২০ জন নারী উদ্যোক্তা। এর মধ্যে ১০ জন থাকবেন উই সদস্য। বাকি ১০ জন হবেন অন্যন্য খাত থেকে।

উই সামিটে অংশ নেয়ার লিংকঃ
https://registration.wesummitbd.com/
জয়ী এওয়ার্ডে আবেদনের লিংকঃ
https://award.wesummitbd.com/

আয়োজন নিয়ে উই সভাপতি ও ই-ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা বললেন,  ” মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই পুরো সম্মেলনে সভাপতিত্ব করবেন। আশা করছি, সম্মেলনে নারী উদ্যোক্তারা কীভাবে ক্রমেই অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তরিত হচ্ছেন তা সম্মেলনে তুলে ধরা হবে।”

দেশের মোট জনসংখ্যার ৭২ দশমিক ৮২ শতাংশ নারীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে উই আয়োজিত এই সম্মেলন নারীদের নতুন শক্তিতে আত্মপ্রত্যয়ী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন নিশা।

তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই দেশীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন রকম কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করে আসছি। একই সঙ্গে উদ্যোক্তাদের সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্লাটফর্মে যোগসূত্র স্থাপন করে দিতে কাজ করে যাচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি