শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

মারা গেলেন মহাকাশে ৬৭৮ দিন কাটানো ভ্যালেরি পোলিয়াকভ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটানো নভোচারী ভ্যালেরি পোলিয়াকভ। ১৯৯৪ সালের জানুয়ারি মাস থেকে ১৯৯৫ সালের মার্চ মাস পর্যন্ত মহাকাশে মির স্পেস স্টেশনে একটানা ৪৩৭ দিন ছিলেন তিনি, এ সময়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন সাত হাজারেরও বেশিবার।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস তার মৃত্যুর খবর এক বিবৃতিতে নিশ্চিত করেন। সংস্থাটি বলেছে, মহাকাশেও যে অভিযান সম্ভব, তার গবেষণা সেটি প্রমান করেছিল।

৮০ বছর বয়সে মারা যান এই নভোচারী। পোলিয়াকভ তার কর্মজীবনে দুটি মহাকাশ অভিযান পরিচালনা করেছিলেন, যার সময়কাল ছিল ৬৭৮ দিন ১৬ ঘণ্টা।

পলিয়াকভ একজন চিকিত্সক হিসেবে প্রশিক্ষণ নেন, ১৯৭১ সালে মস্কোর ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল যোগদান করেন। পরের বছর, তিনি ইনস্টিটিউট থেকে প্রথম ডাক্তার-কসমোনট প্রশিক্ষণার্থীদের একজন হওয়ার জন্য তার পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭৬ সালে মেডিকেল সায়েন্সের ডিগ্রি অর্জন করেন।

১৯৯৪-৯৫ সালের মির মিশনের আগেও ১৯৮৮ সালের অগাস্ট মাস থেকে ১৯৮৯ সালের এপ্রিল মাস পর্যন্ত টানা ২৪০ দিন মহাকাশে ছিলেন পোলিয়াকভ। সে বছর, তিনি বায়োমেডিকেল ইনস্টিটিউটের উপ-পরিচালক নিযুক্ত হন।

১৯৯৫ সালে মহাকাশচারী থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরেও তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং একই সাথে রাশিয়ান মহাকাশচারীদের সার্টিফাই করার দায়িত্বে থাকা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে রাশিয়ার মহাকাশ গবেষণা প্রকল্পগুলোতে ভূমিকার জন্য একাধিক পদক ও সম্মাননা পেয়েছিলেন এই নভোচারী।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি