বুধবার, জুলাই ২২, ২০২৬
27.2 C
Dhaka

নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দের আহ্বান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর

টিভি২৪ ডেস্ক: মহামারীকালের সমস্যা থেকে উত্তরণের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দিতে বললেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শনিবার উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের উদ্যোগে ‘উইমেন ই-কমার্স অন্ট্রাপ্রেনিওরশিপ সামিট’র (উই সামিট) উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার একথা বলেন। তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে স্পিকার বলেন, “বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নারী উদ্যোক্তাদের জন্য কিছু গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করায় নারীদের পারিবারিক দায়িত্ব বেড়ে গেছে, অনলাইন শিক্ষা পদ্ধতিতে মা হিসেবে নারীদের সহায়তা করতে হচ্ছে, নারী উদ্যোক্তাদের পূর্বে নিযুক্ত করা কর্মচারীদের বেতন ও গৃহীত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে।

“এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্য তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা, ব্যাংকিং সহায়তা, সুদমুক্ত ঋণ সহায়তা, বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিনা সুদে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা, যথাযথ আইন ও নীতি প্রণয়ন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাস্তবায়িত ১০০টি অর্থনৈতিক জোনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্লট বরাদ্দ প্রদানের ব্যবস্থা করতে হবে।”

ছবিতে: উইমেন ই-কমার্স অন্ট্রাপ্রেনিওরশিপ সামিট’র (উই সামিট) উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

স্পিকার বলেন, “ই-কমার্সে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে হলে অনলাইন পেমেন্ট, কর ও শুল্ক অবকাঠামো উপযোগী করতে হবে। প্রযুক্তিভিত্তিক মডেলগুলোকে উন্নত করার মাধ্যমে ই-কমার্স সেক্টরকে আরও সমৃদ্ধ করতে হবে যেন নারী উদ্যোক্তারা এর সুফল আরও বহু গুণে পেতে পারে। নারী উদ্যোক্তাদের অনেক জটিল ও প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসা পরিচালনা করতে হয়, যা কাম্য নয়।”

নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা, অপর্যাপ্ত মূলধন, লিঙ্গ বৈষম্য, জ্ঞান ও পরিচালন দক্ষতার অভাব, প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তার অভাব, তথ্য প্রাপ্তি ও আর্থিক সুযোগ-সুবিধায় সীমিত প্রবেশাধিকার ইত্যাদি সমস্যা রয়েছে। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হবার কারণে অধিকাংশ ক্ষেত্রে নারীদের নিজস্ব সামান্য সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হয়। কিন্তু নারীরা এ সকল চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে  অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং নিজেদের প্রচেষ্টায় নারী উদ্যোক্তা হিসেবে যথাযোগ্য স্থান করে নিচ্ছে। নারী উদ্যোক্তাগণ হাল ছাড়বে না, তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে।”

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্পিকার বলেন, “বর্তমান যুগে অনলাইন ও ই-কমার্সের সুবাদে দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতাদের আকর্ষণ করার সুযোগ পাচ্ছে নারী উদ্যোক্তারা।”

এ সময় নারী উদ্যোক্তাদের আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ ও যোগ্য করে তোলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ‘ব্যাপকভাবে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান স্পিকার।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এবং উই’র সহকারী প্রজেক্ট ম্যানেজার ফারজানা তানির সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা ও চেয়ারম্যান এসবিকে ফাউন্ডেশন ও এসবিকে টেক ভেঞ্চার এর প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবীর।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি