শুক্রবার, জুন ৫, ২০২৬
29.2 C
Dhaka

অতিদরিদ্রদের জন্য সরকারের কর্মসংস্থান কর্মসূচির মজুরি বিতরণ করবে বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” প্রকল্পে তিনটি বিভাগের ২১ টি জেলার ১ লাখ ৬৫ হাজারের বেশী শ্রমিকের মজুরি জিটুপি (গভর্মেন্ট টু পার্সন) পদ্ধতিতে পৌঁছে যাবে বিকাশে। ২০২২-২০২৩ সালে দুই পর্যায়ে ৮০ দিনের মজুরি এসব কর্মক্ষম বেকার শ্রমিকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন সহজেই। উপকারভোগীরা এই টাকা বাড়ির কাছের এজেন্ট পয়েন্ট থেকে কোন খরচ ছাড়াই ক্যাশআউট করে নিতে পারবেন।

সম্প্রতি, এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিকাশ একটি চুক্তি স্বাক্ষর করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” সরকারের অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমে কর্মক্ষম দুঃস্থ পরিবারের জন্য স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র নিরসন ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে সক্ষমতা বাড়ানোসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার, রাস্তা, ড্রেন, বাজার পরিষ্কার ইত্যাদি কাজে ভূমিকা রাখে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের ভাতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভাতা, সহ আরো বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা সফলতা, স্বচ্ছতা ও দ্রুততার সাথে উপকারভোগীদের মাঝে বিতরণ করে সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যমাত্রা পূরণের সহযোগী হিসেবে কাজ করে আসছে বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি