শুক্রবার, জুন ৫, ২০২৬
26 C
Dhaka

ব্রাজিলে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা, আদালতে অ্যাপল

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চার্জার অন্তর্ভুক্ত নয় এমন আইফোন বিক্রি নিষিদ্ধ করেছে ব্রাজিলের মিনিস্টিরিও দা জাস্টিকা বা বিচার মন্ত্রণালয়। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা ছাড়া আইফোন বিক্রি করা হলে অ্যাপলকে প্রতিদিন ১২ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল বা ২৩ লাখ ডলার জরিমানা গুনতে হবে। বাজারে বৈষম্যমূলক পদ্ধতি চালুর অভিযোগ আনার পর দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি মানতে না পেরে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খবর রয়টার্স।

ব্রাজিলের বিচার মন্ত্রণালয় বক্তব্য, অসম্পূর্ণ পণ্য দিয়ে গ্রাহকদের সাথে তামাশা করছে অ্যাপল।
অ্যাপল বলছে, আমরা ব্রাজিলে একই ধরনের অনেকগুলো মামলা জিতেছি। এছাড়া আমরা নিশ্চিত যে, আমাদের গ্রাহক চার্জিং ও ডিভাইস কানেকশনের বিভিন্ন উপায় সম্পর্কে ভালো করেই জানে।

আগেও চার্জার ছাড়া মোবাইল বিক্রির জন্য ব্রাজিলে জরিমানার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন ১২ সিরিজের জন্য সে সময় অ্যাপলকে ১৯ লাখ ডলার জরিমানা গুনতে হয়েছিল। পরে ব্রাজিলের একটি অঙ্গরাজ্যে আইফোনের সাথে চার্জার যুক্ত করতে হয়েছিল।

অ্যাপল যদি তাদের আইফোন বিক্রি বন্ধ করে দেয় অথবা চার্জারসহ বিক্রি করে, তাহলেই কেবল এই জরিমানা থেকে মুক্তি পাওয়া যাবে।

নতুন আইফোন ১৪ উন্মোচনের ঠিক একদিন আগে এই নিষেধাজ্ঞার মুখে পড়ে অ্যাপল।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি