শনিবার, আগস্ট ২২, ২০২৬
30 C
Dhaka

ঢাকায় ফিরেছে ৭৪ লাখ মোবাইল সিম

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। গত সাত দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরেছে প্রায় ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬টি সিম কার্ড ঢাকায় ফিরে এসেছে। রোববার (১৭ জুলাই) মোবাইল অপারেটরগুলোর দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ঈদে ঠিক কী পরিমাণ মানুষ ঢাকা ছাড়েন এবং ছুটি শেষে কী পরিমাণ মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পর ঢাকায় ফিরছে, তা থেকে একটা ধারণা পাওয়া যায়।

মন্ত্রী ঢাকায় ঈদ পরবর্তী কি পরিমাণ সিম কার্ড ফিরেছে সে তথ্য তুলে ধরেছেন। তাতে দেখা যায়, গত সাত দিনে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরেছে প্রায় ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬টি সিম কার্ড। শনিবারের (১৬ জুলাই) ঈদের ছুটি কাটিয়ে সবচেয়ে বেশি ২৩ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন। এর মধ্যে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার, রবির ১৮ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার এবং টেলিটকের ১ লাখ ২৬ সিম কার্ড। এ থেকে ধারণা পাওয়া যায়, গত সাত দিনে সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

এবার ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়ে গেছেন ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম কার্ড ব্যবহারকারী। ঈদের আগের দুই দিন অর্থাৎ শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) ঢাকা ছেড়েছিলেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম কার্ড ব্যবহারকারী।

তবে সিমের এ সংখ্যা দিয়ে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা নির্ধারণ করার সুযোগ নেই । কারণ, একজনের কাছে একাধিক বা তারও বেশি সিম সক্রিয় থাকতে পারে। এ জন্যই সিমের হিসেব করা হয়, মানুষের না। তবে সিম ছাড়াও অনেক লোক ঢাকায় ফিরেছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি