সোমবার, জুন ২৯, ২০২৬
27.8 C
Dhaka

টিকটক এবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ৩.৫ মিলিয়ন ভিডিও সরিয়েছে

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ার-মার্চ ২০২২) বাংলাদেশ থেকে ৩.৫ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলেছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের কমিউনিটি সার্পোর্ট ও সেফটি সেন্টারকে আরও শক্তিশালী করেছে। টিকটক ২০২২ সালের প্রথম প্রান্তিকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ থেকে কেউ দেখার আগেই কনটেন্ট সরিয়ে ফেলার হার ৯৫ দশমিক ৮ শতাংশ, আর ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়েছে ৯৭ দশমিক ৯ শতাংশ। সুরক্ষা দিতে ভিডিও সরানোর হার ৯৯ দশমিক ২, বাংলাদেশে থেকে সরানো হয়েছে ৩৪ লাখ ৭৫ হাজার ৪৫৬টি ভিডিও।

প্রথম প্রান্তিকে টিকটকের মোট সরানো ভিডিও এর মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশ ৮ম। ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ২২৪টি ভিডিও সরানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। যা বিশ্বে প্রথম। এছাড়া পাকিস্তান থেকে সরানো হয়েছে ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩০৯টি ভিডিও।

এই রিপোর্টে আরো বলা হয়েছে, প্রথম প্রান্তিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ৪১ হাজার ১৯১টি ভিডিও সরিয়েছে যার ৮৭ শতাংশই নীতিমালা লংঘন করে ও মিথ্যা তথ্য ছড়ানোর কাজ করেছে। এছাড়া টিকটক রাশিয়া নিয়ন্ত্রিত ৪৯টি গণমাধ্যমে লেবেল লাগিয়ে দিয়েছে। প্লাটফর্মটি এর পাশপাশি ৬টি নেটওয়ার্ক শনাক্ত করে সেগুলো রিমুভ করেছে এবং ২০৪টি অ্যাকাউন্ট বিশ্বব্যাপী বন্ধ করা হয়েছে বিভিন্ন মতামত এবং ব্যবহারকারীর পরিচিতি ভুল দেয়ার কারণে।

টিকটক কমিউনিটি গাইডলাইনস এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে গ্রাহকদের বিনোদনের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তা হতে হবে নিরাপত্তা, সমাজের সব ধরনের মানুষের অন্তর্ভুক্তি ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে। সব ধরনের গ্রাহক এবং সব কনটেন্টের জন্য তাঁদের মূল নীতিগুলো প্রযোজ্য। এসব নীতি প্রয়োগের ক্ষেত্রে তাঁরা অবিচল ও সমতা বজায় রাখেন।

টিকটকের কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট এখানে (https://www.tiktok.com/transparency/en-us/community-guidelines-enforcement-2022-1/) পাওয়া যাবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

সর্বশেষ

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতায়...

অপো নিয়ে এসেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি