সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

উপায়-এ দেওয়া যাবে ইডেন কলেজের একাডেমিক ফি

টেকভিশন২৪ ডেস্ক: নারী শিক্ষার অগ্রযাত্রায় দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের সব ধরণের একাডেমিক ফি প্রদান করতে পারবেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে ।

উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কলেজ প্রাঙ্গণে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে ইডেন মহিলা কলেজের প্রায় পঁচিশ হাজার ছাত্রী মাসিক টিউশিন ফি সহ কলেজের সবধরণের ফি প্রদান করতে পারবে উপায় অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক কাজী আতিকুজ্জামান এবং উপায় এর চীফ সেল্্স এন্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, ডিরেক্টর-সেল্স এন্ড ডিস্ট্রিবিউশন বিপ্লব ব্যানার্জী, ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হাসান মোহাম্মদ জাহিদ ও একাউন্ট ম্যানেজার শাহ্্ মো. বদিউর রহমান।

২০২১ সালের  মার্চে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি