বুধবার, অক্টোবর ৭, ২০২৬
32.5 C
Dhaka

টুইটার কেনার ৪৪ বিলিয়ন ডলারে চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের যে প্রস্তাব দিয়েছিলেন, সেই চুক্তি বাতিল করেছেন বিশ্বের শীর্ষ ধনী টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, একীভূতকরণ চুক্তির একাধিক শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে টুইটার কেনার জন্য তৈরি প্রস্তাবটি আর সামনে এগিয়ে নিচ্ছেন না মাস্ক।
 
মাস্ক বলেন, টুইটার তাদের স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে পর্যাপ্ত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় তিনি টুইটার কেনার চুক্তি বাতিল করেছেন।
 
ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দায়ের করা এক অভিযোগে মাস্কের আইনজীবী বলেছেন, ভুয়া অ্যাকাউন্টের তথ্য চেয়ে টুইটারের কাছে একাধিক অনুরোধ করেছেন মাস্ক, কিন্ত টুইটার তাতে সাড়া দেয়নি। কখনো তারা মাস্কের অনুরোধ উপেক্ষা করেছে, আবার কখনো এগুলোকে অযৌক্তিক মনে হওয়ায় প্রত্যাখ্যান করেছে। আবার কখনো অসম্পূর্ণ তথ্য দিয়ে সেগুলোকে মানতে বলেছে।
 
এদিকে টুইটার কোম্পানির বোর্ড চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় বলেন, চুক্তি কার্যকরের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে টুইটার। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বাতিল করলে মাস্ককে এক বিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি