শনিবার, আগস্ট ২২, ২০২৬
31 C
Dhaka

ট্রিপল ক্যামেরার ‘ইন্টেলিজেন্ট সুপারহিরো’ স্মার্টফোন প্রিমো জিএইচ টেনআই

টেকভিশন২৪ ডেস্ক :  নতুন আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে ছাড়লো প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগ। ‘প্রিমো জিএইচ টেনআই’ মডেলের এই ফোনটিকে বলা হচ্ছে ‘দ্যা ইন্টেলিজেন্ট সুপারহিরো’। ফোনটি ‘বাজেট সুপারহিরো’ প্রিমো জিএইচ টেন-এর উন্নত সংস্করণ। নজরকাড়া ডিজাইনের ফোনটিতে বড় পর্দার এইচডি প্লাস ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি, আপডেটেড ১২ ন্যানোমিটার প্রসেসরসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে। পারফরমেন্স ও ফটোগ্রাফিসহ সবদিক বিবেচনায় বাজেটের মধ্যে নিঃসন্দেহে বর্তমান সময়ের অন্যতম সেরা ডিভাইস এটি। ভ্যাট ছাড়া ফোনটির দাম মাত্র ৭,৯৯৯ টাকা।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, রয়েল ব্লু এবং এমারেল্ড গ্রিন রঙের ‘প্রিমো জিএইচ টেনআই’ ফোনটিতে রয়েছে স্মার্ট শেডস। ফলে এটি যেমন দৃষ্টিনন্দন, তেমনই ব্যবহারে দেয় অনন্য অনুভূতি। ফোনটিতে ব্যবহৃত হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ২০:৯ রেশিওর ভি-নচ ডিসপ্লে। ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাস। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক।

ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে পরিচালিত। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্টস গতির ইউনিসক টাইগার টি৩১০ এআরএম কর্টেক্স এ৭৫ প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিটি৭২০০ গ্রাফিক্স এবং ২ গিগাবাইট র‌্যাম। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৩২ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

‘প্রিমো জিএইচ টেনআই’ মডেলের ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তিযুক্ত এআই ট্রিপল ক্যামেরা। ১/৪ ইঞ্চির সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা নিশ্চিত করবে ঝকঝকে উজ্জ্বল ছবি। পাশাপাশি রয়েছে ডেপথ ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য এই ফোনের সামনে রয়েছে এফ/২.২ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তিযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো, বিউটি, পোর্টরেইট, এআর স্টিকার, প্যানারমা, টাইমস ল্যাপস এবং কিউআর কোড, বিএসআই, অটোফোকাস, ৫পি লেন্স, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ-ফোকাস, ভলিউম ক্যাপচার, ফিংগার ক্যাপচার, ফেসিয়াল ইনফরমেশন, মিরর রিফ্লেকশন, ফিল্টার, পেছনের ক্যামেরায় ফুল এইচডি ভিডিও রেকর্ডিং ইত্যাদি।

স্মার্টফোনটিতে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি, কাস্ট স্ক্রিন, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে আছে এক্সিলারোমিটার (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ভিওএলটিটিই বা ভোল্টি সাপোর্টসহ ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, মাইক্রো এসডি কার্ডের জন্য আলাদা স্লট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ডার্ক মোড, পকেট মোড, স্মার্ট কন্ট্রোল, জেসচার নেভিগেশন ইত্যাদি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি