শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.9 C
Dhaka

এপিএ বাস্তবায়নে মনোযোগী হতে হবে: মন্ত্রী মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তার অধীনস্থ দপ্তর ও সংস্থা প্রধানদের বলেন ,আপনারা যে চুক্তি করেছেন তা বাস্তবায়নে আপনাদের মনোযোগী হতে হবে। চুক্তি স্বাক্ষর মানেই হচ্ছে প্রতিশ্রুতি পুরণের চেষ্টা করা। আর বাস্তবায়ন না করা মানে ব্যর্থ হওয়া ।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও আওতাধীন প্রতিষ্ঠান, অধিদপ্তর ও সংস্থা প্রধানগণের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুক্তির বাস্তবায়নের উপর জোর দেন। বিভাগের অধীনস্থ দশটি দপ্তর ও সংস্থার পক্ষ থেকে স্ব স্ব সংস্থা প্রধান চুক্তিতে স্বাক্ষর করেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সচিব মো: খলিলুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনন্য উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করেন। তিনি বলেন এপিএ হচ্ছে পশ্চাদপদতা থেকে আমাদের সামনে এগিযে যাওয়ার ভিত্তি। প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে আমাদের উচিৎ তার স্বপ্ন পুরণে নিবেদিত হয়ে কাজ করা।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে সাম্প্রতিক বন্যার ন্যায় এমন কিছু আকস্মিক বিষয় আছে যা গতবছর সম্পাদিত এপিএ চুক্তিতে ছিল না। আকস্মিক যে কোন পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলার সামর্থ অর্জন অপরিহার্য। সাম্প্রতিক বন্যায় দুর্গত এলাকায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি, টেলিটক ও বিটিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। আগামী দিনগুলোতেও এ সেক্টরের সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। সেই সাথে সম্পাদিত চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেন ।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মো: খলিলুর রহমান বলেন, দেশ ও মানুষের জন্য অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করার প্রতিশ্রতি নিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন কর্মকর্তা চাইলে একটি প্রতিষ্ঠানকে বদলে দিতে পারেন। আরএডিপি বাস্তবায়ন প্রায় শতভাগ ২৬জুন পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২১-২২ আরএডিপি বাস্তবায়ন হার শতকরা ৯৬ দশমিক ১৫ ভাগ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২১-২০২২ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন সভায় এ তথ্য জানানো হয়।

২০২১-২২ অর্থবছরে বিটিআরসি, ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিটক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর আওতাধীন দপ্তর সংস্থার ১৪টি প্রকল্পের বিপরীতে স্ব-অর্থায়নসহ মোট ৮৪৫ দশমিক ৫১ কোটি টাকা বরাদ্দ করা হয়। প্রাক্কলিত ব্যয়ের ৪৯৮ দশমিক ৬৯ কোটি টাকা জিওবি, প্রকল্প সাহায্য ৩০০ কোটি টাকা এবং স্ব-অর্থায়ন ৫৫ দশমিক ৮২ কোটি টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি