শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণে কাজ করবে আইসিটি বিভাগের আইডিয়া এবং বিইউপি 

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ-সহ বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণের লক্ষ্যে একযোগে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি)। এরই আলোকে ২২ জুন ২০২২ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের iDEA প্রকল্পের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

আইডিয়া প্রকল্প এবং বিউপি এর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ হিউম্যান রিসোর্স অ্যান্ড লিডার্শীপ ক্লাব (বিউপি এইচআরএল) এর মধ্যকার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন এবং বিইউপি এর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো: মোয়াজ্জেম হোসেন

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিউপি এর ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. মো: আরিফুর রহমান ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল সরদার আলী হায়দার, iDEA প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির ও সিদ্ধার্থ গোস্বামী, আইন বিষয়ক পরামর্শক আদনীন জেরিন, কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস-সহ বিউপি এবং আইডিয়া প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।

আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো: আলতাফ হোসেন জানান যে, এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা সংস্কৃতিকে প্রয়োজনীয় রিসোর্স, তহবিল এবং স্কেলআপ করার জন্য উপযুক্ত নেটওয়ার্কিং প্রদানের মাধ্যমে সমৃদ্ধ করা। এছাড়া, যুব উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টিসহ তরুণ প্রজন্মের মধ্য থেকে উদ্যোক্তা তৈরি ও তাদের নেতৃত্ব দানে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে আইডিয়া। তিনি আরো বলেন যে, উদ্ভাবন ও উদ্যোক্তাদের জন্য উভয় পক্ষের বিভিন্ন সুবিধাসমূহ সদ্ব্যবহার ও প্রসারের মাধ্যমে উপযুক্ত রিসোর্স, ট্রেইনিং এবং গুণগত মেনটরিং প্রদানে যৌথভাবে কাজ করবে এ দুই প্রতিষ্ঠান।

উক্ত সমঝোতা স্মারক অনুযায়ী, যৌথভাবে প্রয়োজনীয় সেশন আয়োজন, প্রশিক্ষণ, মেনটরিং, ক্যাম্পেইন, সেমিনার, অ্যাওয়ার্ডস এবং বিভিন্ন প্রোগ্রাম আয়োজনসহ উদ্যোক্তা সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে নানা ধরণের উদ্যোগ গ্রহণ করবে আইডিয়া এবং বিউপি এইচআরএল ক্লাব। উল্লেখ্য, বিউপি এইচআরএল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিতব্য “হাউস অব ভেঞ্চারস্” নামক আয়োজনে পার্টনার হিসেবে পাশে থাকবে আইডিয়া প্রকল্প। এই উদ্যোগ থেকে প্রাপ্ত বিজয়ী স্টার্টআপদেরকে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে অনুদান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, আইডিয়া সিলেকশন কমিটি কর্তৃক মূল্যায়নের পর উক্ত বিজয়ীরা আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ হিসেবে নিয়মিত সুবিধাদি পাবেন এবং একই সাথে আইডিয়া প্রকল্পের স্টার্টআপদের জন্য তৈরি “ফ্যাব্রিকেশন ল্যাবরেটরি” ব্যবহারেও সহযোগিতা পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি