রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

দ্রুত পড়া বোঝার গোপন কৌশল : শাহ্ নেওয়াজ

টেকভিশন২৪ ডেস্ক: পড়া বোঝার চেষ্টা আমরা সকলেই কমবেশী করে থাকি, কিন্তু কিছু দুর্বোধ্য শব্দের কারনে অনেকেই সম্পূর্ণ বুঝতে পারি না। এটা আমাদের জাতীয় সমস্যা হয়ে দাড়িয়েছে। সবারই পড়া মনে রাখা নিয়ে সমস্যা। কারন বেসিক নিয়ে আমরা চিন্তা করি না। ক্ষুধার্থ বাঘের মতই বই নিয়ে আমরা গিলে খেতে চেষ্টা করি কিন্তু পরিতাপের বিষয় আমরা তা পারিনা, তার কারনটা হলো আমাদের গোড়ায় গলদ অর্থ্যাৎ বেসিক দুর্বল। তাই আমাদেরকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রথমেই সেই পড়ার বেসিক জানতে হবে। তাহলে পড়াশুনা এমনিতেই বুঝা যাবে। আর যাদের বেসিক ভালো তারা অল্প সময়ে পড়া শেষ করে বন্ধুদের সাথে আড্ডা ও পর্যাপ্ত ঘুম দিতে পারে।

আমরা নিচের কিছু নিয়ম অনুসরণ করলে দ্রুত পড়া বুঝার কৌশল ধরতে পারবো। দ্রুত পড়া বুঝার গোপন কৌশলগুলো নিম্নরূপঃ

১.প্রশ্নগুলি তৈরি করুনঃ একটি অধ্যায় পাঠের পর পাঠকের মনে যে সকল প্রশ্নের জন্ম নিবে সে গুলোর একটি তালিকা তৈরি করতে হবে। যেমন বর্তমানে কি ঘটতে পারে বা ভবিষ্যতে কি ঘটতে পারে। সম্ভাব্য সকল প্রকার প্রশ্ন জড় করে তার উত্তর খোঁজা। এই কাজটি মূল উপাদানের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে এবং উপাদানগুলির সাথে শিক্ষার্থীর অংশগ্রহণ বৃদ্ধি করতে পারে।

২.স্মার্ট পড়াঃ যে কোন বিষয় পড়ার ক্ষেত্রে কি, কেন, পার্থক্য, ব্যবহার, সুফল- কুফল খুজে বের করার চেষ্টা করতে হবে। এই সৃজনশীলতার কোন বিকল্প নাই। আর এভাবে পড়লেই শিক্ষার্থীর জানার আগ্রহ বাড়বে ও পড়াশুনার দ্রুত আয়ত্ব করতে পারবে।

৩.আওয়াজ করে পড়াঃ শিক্ষার্থীকে জোরে জোরে পড়া উচিত দ্রুত পড়া গুলো বোঝার বা আয়ত্ব করার জন্য। জোরে জোরে পড়ার পরে পড়া গুলো কথোপকথন সমর্থন করতে পারে যা শিক্ষার্থীকে জটিল সংযোগগুলি করতে সহায়তা করে।

৪.সহযোগিতামূলক কথা প্রচার করাঃ দ্রুত পড়া বোঝার জন্য যে বিষয় গুলি সহযোগিতা করে অর্থাৎ তথ্য উপাত্ত নির্ভর কথা গুলো বলতে হবে যাতে শিক্ষার্থীরা দ্রুত বুঝতে পারে। একটি পক্ষ পড়া জোরে জোরে পড়বে আর অন্য পক্ষ তা শুনার মাধ্যমে তার অভিজ্ঞতা অর্জন করবে অর্থাৎ দ্রুত আয়ত্ত করতে পারবে।

৫. গল্পের গঠনে মনোযোগঃ এটি একটি চমৎকার কৌশল যার মাধ্যমে শিক্ষার্থী দ্রুততম সময়ের মধ্যে পড়া বুঝতে পারবে। সামঞ্জস্যপূর্ণ একটি গল্পের অবতারনা করা যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অন্তরে গেথে নিতে পারে।  এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে গল্পের কাঠামো, চরিত্র,চক্রান্ত,বিষয় বস্তু ইত্যাদি উপাদানগুলি ব্যবহার করা যেতে পারে।

৬.নোট বা টিকা রচনা পদ্ধতিঃ শিক্ষার্থী হাতে কাগজ কলম নিয়ে পড়তে বসবে। তারপর তারা যা কিছু ভবিষ্যৎবানী বুঝবে তা সবই নোট নিবে। তারা প্রশ্নগুলি লিখবে। তারা সংজ্ঞায়িত করা প্রয়োজন এমন কোন শব্দের সাথে সামঞ্জস্যতা খুজে বের করবে। পরবর্তীতে এই নোট গুলো পড়ার মাধ্যমে তাদের দ্রুত পড়া বুঝতে সহায়তা করবে।

৭.চিহ্ন ব্যবহার করাঃ আমাদের শিক্ষার্থীরা যদি তাদের পড়াশুনা গুলি কোন তথ্য চিত্রের মাধ্যমে পড়ে তাহলে তাদের ধারণ ক্ষমতা বেড়ে যায়। বৈজ্ঞানিক বিশ্লেষনে জানা যায় ভিডিও ও অডিও ভিজিউল এর মাধ্যমে পড়াশুনা এবং দেখা অনেক কার্যকরি একটি পদক্ষেপ দ্রুত পড়া বুঝার জন্য।

৮.অন্যকে বোঝানোর কৌশলঃ আমরা যেটা জানি বা পারি তা অন্যকে বোঝানোর মাধ্যমে। এই পদ্ধতি যে কি পরিমান কার্যকর তা বলে বোঝানো যাবে না। অন্যকে বোঝানোর মাধ্যমে দ্রুত  পড়া বোঝার একটি গুরুত্বপূর্ণ কৌশল।

৯.শর্ট নোট তৈরি করাঃ বইতে অনেক বড় করে লেখা তা পুরোটা মনে রাখা যায় না। তাই শর্ট নোট তৈরি করার মাধ্যমে দ্রুত পড়া বোঝা যায়।

১০.লেখা ও রিভিশন করাঃ পড়ার পর তা লেখার কোন বিকল্প নাই। একবার লিখলে তা ১০বার পড়ার সমতুল্য হয়। প্রতিদিন আমি যতটুকু পড়াশুনা করি তা যদি খাতায় লিপিবদ্ধ করি তাই হবে আমার সর্বাধিক কার্যকরি দ্রুত পড়া বোঝার কৌশল।

১১.সারমর্মঃ শিক্ষার্থীরা প্রতিনিয়ত পড়াশুনা করে থাকে তাদের একটি নির্দিষ্ট সময়ে থামতে হয় এবং এই থামার পর যা পড়েছে তা সংক্ষেপে তুলে ধরতে হবে। এতে করে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বর্ণনা গুলি পুনরায় অনুশীলন করে থাকে এবং দ্রুত পড়া বোঝার ক্ষেত্রে সহায়তা করে।

উপরোক্ত টপিক গুলি যদি একজন শিক্ষার্থী গুরুত্ব সহকারে অনুশীলন করে তাহলে তাদের পড়া দ্রুত বোঝার ক্ষেত্রে কোনো রূপ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। দ্রুত পড়া বোঝার ক্ষমতা যথাযথ মনোযোগ ও ব্যবহারিক কার্যাবলীর উপর নির্ভর করে প্রত্যেকের ক্ষেত্রে তারতম্য হতে পারে।

লেখক ও কলামিষ্ট, মো: শাহ্ নেওয়াজ মজুমদার। 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি