বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

প্রতিবন্ধীদের অক্ষমতা না দেখে তাদের প্রতিভাকে খুঁজে বের করতে হবে: আইসিটির সিনিয়র সচিব

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম প্রতিবন্ধীদের অক্ষমতা না দেখে তাদের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে হবে উল্লেখ করে বলেন তারা সমাজের বোঝা নয় বরং সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে রূপান্তরিত হবে।

সিনিয়র সচিব গতকাল রাজধানীর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত” যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২২” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন বিশেষভাবে সক্ষম/প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে ব্যক্তি ও সামাজিক মনোভাবের পরিবর্তন জরুরি। তিনি বলেন সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি চাকুরি উভয়ক্ষেত্রেই কোটা বরাদ্দ রাখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুদ্ধি প্রতিবন্ধী ,দৃষ্টি প্রতিবন্ধী সহ বিভিন্ন প্রতিবন্ধকতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হচ্ছে।

২০১৩ সালে “প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা” নিশ্চিত করে না আইন প্রণয়ন করা হয়েছে।
আইসিটি বিভাগ বিশেষভাবে সক্ষম ভাই-বোনদের সক্ষমতা বাড়িয়ে উন্নয়নের মূল স্রোতধারায় অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিবন্ধী বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, প্রশিক্ষণ মডিউল তৈরি, আইটি প্রতিযোগিতা , চাকরি মেলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে । সক্ষমতা বাড়াতে এবং আমাদের তৈরি সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। এজন্য প্রতিবন্ধী ভাই বোনদের আইসিটি চর্চায় আরো মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে, আইটি প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ কারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে যুব প্রতিবন্ধীরা এ আইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক এর ভাইস চান্সেলর অধ্যাপক ড. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, বোর্ড অব ট্রাস্টি এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন,সিএসআইডি’র নির্বাহী পরিচালক, খন্দকার জহুরুল আলম।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি