মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
28.9 C
Dhaka

উন্মচিত হল এসার অ্যাসপায়ার ভেরো

টেকভিশন২৪ ডেস্ক গ্লোবাল পিসি ব্র্যান্ড এসার আজ বাংলাদেশে তাদের সবুজ এবং টেকসই ল্যাপটপ এসার অ্যাসপায়ার ভেরো (Aspire Vero) উন্মচনের ঘোষণা দিয়েছে।

অ্যাসপায়ার ভেরো এমন একটি সবুজ-অগ্রগামী ল্যাপটপ যা চিন্তাশীল টেকসই ডিজাইনে তৈরি। রিসাইকেল উপকরণ থেকে তৈরি,পরিবেশ বান্ধব এই অ্যাসপায়ার ভেরো ল্যাপটপটি ইলেকট্রনিক পণ্য পরিবেশগত মূল্যায়ন টুল (EPEAT) রেজিস্টারড।পিসিআর একীকরণের পথপ্রদর্শক হতে এই ল্যাপটপ ডিভাইসের চেসিস ও স্ক্রিন বেজেলে ৩০% এবং কীক্যাপগুলিতে ৫০% পিসিআর প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যার ফলে পরিবেশে কার্বন নির্গমন ২১ শতাংশ পর্যন্ত কমবে ।  

যত্ন সহকারে তৈরি করা ল্যাপটপটি মানব গ্রহের প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, অপ্রয়োজনীয় বর্জ্য কমাতে আপগ্রেড করা সহজ।এর সিগনেচার কী ‘R’ এবং ‘E’ প্রতিধ্বনিত হয় রিডিউস, রিইউস এবং রিসাইকেল। ল্যাপটপটির শক্তি কার্যকারিতা নিয়ন্ত্রণ, কার্বন গণনা, বৈদ্যুতিক বিল কমাতে ভেরোসেন্স নামে ইনবিল্ট অ্যাপ রয়েছে। ইকো- মাইন্ন্ডেড ব্যবহারকারীদের জন্য এটি নিয়ে এসেছে শক্তি-সঞ্চয় ব্যাটারির আয়ু বাড়ানোর সুবিধা।

অ্যাসপায়ার ভেরো

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসার ইন্ডিয়া ও বাংলাদেশ –এর প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হারিশ কোহলি বলেন, “অ্যাসপায়ার ভেরো-এর উদ্যোগে আমরা বাংলাদেশে আমাদের সবুজ ও টেকসই প্রচেষ্টা চালু করতে পেরে আনন্দিত। শুধু একটি স্টাইলিশ কম্পিউটারের চেয়েও বেশি, অ্যাসপায়ার ভেরো এসারের টেকসই অপারেশন প্রতিশ্রুতির একটি বাস্তব বহিঃপ্রকাশও । নতুন এই ডিজাইন এবং ধারণার উদ্যোগ আমাদের ভবিষ্যতের পরিবর্তনে অভূতপূর্ব ভুমিকা রাখবে। ভেরো প্লাস্টিক বর্জ্য এবং এর ফলে কার্বন নিঃসরণের মাত্রা কমাবে।”

হাইব্রিড কাজ এবং ভার্চুয়াল মিটিং এখন সময়ের ক্রমবর্ধমান সাধারণ চাহিদা হয়ে উঠছে, একটি কনফারেন্স কলের মান ঠিক ততটাই প্রাসঙ্গিক। এসার অ্যাসপায়ার ভেরো মডেলে পাওয়া যাবে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি (১,৯২০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলইডি ব্যাকলিট এলসিডি ডিসপ্লে।এটি একটি ন্যারো বেজেল ডিজাইন যার স্ক্রীন-টু-বডি অনুপাত ৮১.৪২%।

অ্যাসপায়ার ভেরো ১০০% পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের সাথে আসে যা বক্সের বিষয়বস্তুর অংশকে সম্পূর্ণরূপে কার্যকরী ল্যাপটপ স্ট্যান্ডে রূপান্তরিত করতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি